জ্বালানি তেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

অক্টোবরে জ্বালানি তেলের দাম কত, কাল থেকে কার্যকর নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩ | বিস্তারিত

এলপিজির সরবরাহে ঘাটতি, ১২ কেজির সিলিন্ডারের দাম ছাড়ালো যত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ কমে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত

টানা চতুর্থ দফায় বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।
১৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

বড় দুসংবাদ: আবারও বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

লিটার প্রতি কমলো ১৯.২২ পয়সা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিমান পরিবহন খাতে নতুন স্বস্তির বার্তা এসেছে। উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই সিদ্ধান্তের ফলে জুলাই মাসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ধরনের ফ্লাইটেই আগের তুলনায় কম মূল্যে জ্বালানি সরবরাহ করা হবে।
৭ জুলাই ২০২৬, ১৮:৪২ | বিস্তারিত

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি, ঋণ সহায়তাও বাড়াচ্ছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতির জন্য বড় এক ইতিবাচক বার্তা এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার দিক থেকে। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। পাশাপাশি দেশটির জন্য বার্ষিক ঋণসহায়তার পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদদের মতে, এই সহায়তা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি সামগ্রিক উন্নয়ন অগ্রগতিকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
২৫ মে ২০২৬, ১৭:৪০ | বিস্তারিত

তেলের দামে বড় পতন, স্বস্তির বার্তা জ্বালানি খাতে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২৫ মে ২০২৬, ১৫:৪০ | বিস্তারিত
