
রিপোর্টার

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
বৈঠকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি অনুরোধ করেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের ক্ষেত্রে যেন মধ্যস্থতার মাধ্যমে নিরাপত্তা ও সহজ প্রবাহ নিশ্চিত করা হয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে ইরান যে সুযোগ দিয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় ড. খলিলুর রহমান বাংলাদেশের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক যেকোনো সংকট সমাধানে সংযম, সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানানো হবে।
পরে ইরান কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত যাচাই করে বাংলাদেশকে জানায়, পরিস্থিতি যদিও উত্তপ্ত, তবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই পক্ষ ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।

ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
১ দিন আগে

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
২ দিন আগে

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লাখো মানুষ বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
২ দিন আগে

জাপান, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ইতিহাস লেখা হয়েছে, সেখানে আবারও কেঁপে উঠল মাটি। উত্তরাঞ্চলের মিয়াগি প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে।
২ দিন আগে

দীর্ঘ বিতর্ক, আন্দোলন এবং রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহারে বড় ধরনের ছাড় দিল রাজ্য সরকার। কংগ্রেস নেতৃত্বাধীন বর্তমান সরকার পূর্ববর্তী বিজেপি সরকারের বিতর্কিত নির্দেশনা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে। ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
৩ দিন আগে

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
৪ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ দিন আগে

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও ভয়াবহ সামরিক বিমান হামলার ঘটনায় কেঁপে উঠেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে চালানো প্রাণঘাতী হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে Amnesty International। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
৫ দিন আগে

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্ত ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
৬ দিন আগে