
রিপোর্টার

হরমুজ প্রণালির কাছে ভয়াবহ জাহাজ জট সৃষ্টি হয়েছে। নিরাপদ পারাপারের নির্দেশনা না মেলায় সেখানে আটকা পড়ে আছে প্রায় ৩২০০ জাহাজ, যার মধ্যে ৮০০টি তেল ও কার্গো ট্যাঙ্কার রয়েছে।
এই জটের কারণে প্রায় ২০ হাজার নাবিক চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তালিকায় রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ও।
কূটনৈতিক অগ্রগতি ও যুদ্ধবিরতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭ এপ্রিল ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ইরানের ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে ওয়াশিংটন বলেও জানা গেছে।
মধ্যস্থতা করছে পাকিস্তান
এই সংকট সমাধানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতা করছেন। ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশি জাহাজের অবস্থান
বিএসসি জানায়, ‘বাংলার জয়যাত্রা’ প্রণালির কাছে পৌঁছালেও ইরানের অনুমতি না পাওয়ায় পার হতে পারেনি। জাহাজটিকে আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে কূটনৈতিকভাবে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানের সঙ্গে নতুন করে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবাননে হামলা কমানোর সরাসরি নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফোনে এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, লেবাননে আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েই ঘন্টাখানেকের মধ্যে ট্রাম্পের ফোন পান নেতানিয়াহু।
১ দিন আগে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার বিচার আবারও শুরু হতে যাচ্ছে, দেশটির আদালত জানিয়েছে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। যুদ্ধবিরতির ঘোষণা কার্যকরের কিছু সময়ের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।
১ দিন আগে

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে। এই বিরতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের ৪০ দিনের হামলার ঢেউ থামিয়েছে এবং মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের হাত থেকে আপাতত রক্ষা করেছে।
২ দিন আগে

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই সংঘাতের ঢেউ শুধু সংশ্লিষ্ট দেশেই সীমাবদ্ধ থাকছে না; আশপাশের দেশ ও অঞ্চলেও এর প্রভাব দেখা যাচ্ছে।
২ দিন আগে

ইরানকে লক্ষ্য করে পারমাণবিক হামলার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। সাম্প্রতিক সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরান নিয়ে দেওয়া বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত না থাকার বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
৩ দিন আগে

ইরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান এলাকায় বিধ্বস্ত একটি মার্কিন সামরিক বিমান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী ফরাজা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ভূপাতিত সি-১৩০ সহায়ক বিমানের ধ্বংসাবশেষ, পাইলটের নথিপত্র এবং ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।
৩ দিন আগে

ইরান দাবি করেছে, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে বিমানটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
৩ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধে সরাসরি প্রভাব পড়েছে ভারতের কনডম শিল্পে। দেশটি বছরে প্রায় ৪০০ কোটি কনডম উৎপাদন করে, তবে বর্তমানে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে এবং সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে ভয়াবহ ঘাটতি দেখা দিয়েছে।
৩ এপ্রিল ২০২৬