Strait of Hormuz ট্যাগের খবর
এই ট্যাগের খবর

তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬, ২১:০৮ | বিস্তারিত

ফের বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ | বিস্তারিত

টানা চতুর্থ দফায় বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।
১৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

হরমুজে নৌ চলাচল নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

যে কারণে দুর্বল হচ্ছে এশিয়ান মুদ্রার মান, সর্বনিম্নে যে দেশে
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালির অচলাবস্থা বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে। বিশেষ করে তেলের দামের অস্থিরতা এখন সরাসরি আঘাত হানছে এশিয়ার মুদ্রাবাজারে। আমদানিনির্ভর দেশগুলো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে।
২৩ এপ্রিল ২০২৬, ২১:৪৯ | বিস্তারিত

হরমুজে টোল বসিয়ে প্রথম যত আয় পেল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালিতে এবার নতুন অধ্যায় শুরু হলো। ইরান জানিয়েছে, এই কৌশলগত জলপথে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো আয় পাওয়া গেছে।
২৩ এপ্রিল ২০২৬, ১৮:০২ | বিস্তারিত

যে কারণে বাংলাদেশের জাহাজ ফিরিয়ে দিচ্ছে ইরান, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এক জটিল ও সংকটময় সময় পার করছে। বন্ধুপ্রতিম সম্পর্ক থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে পরপর দুইবার বাংলাদেশের তেলবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং পররাষ্ট্রনীতির অস্পষ্ট অবস্থানের ফলাফল হিসেবে দেখছেন।
২০ এপ্রিল ২০২৬, ২৩:৪০ | বিস্তারিত

হরমুজ প্রণালি অচল: জানুন যুদ্ধের ৫০ দিনে ক্ষতির পরিমাণ কত ?
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি বাজারে গভীর সংকট তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
১৮ এপ্রিল ২০২৬, ২১:২৯ | বিস্তারিত

ইরানমুখী জাহাজে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, অডিও প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও কঠোর হচ্ছে। ইরানমুখী জাহাজগুলোকে সরাসরি পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় ওমান উপসাগরে অবস্থানরত জাহাজগুলোর প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়।
১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩ | বিস্তারিত

যুদ্ধবিরতি: হরমুজে বাংলাদেশিসহ আটকা পড়েছে যত জাহাজ?
নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালির কাছে ভয়াবহ জাহাজ জট সৃষ্টি হয়েছে। নিরাপদ পারাপারের নির্দেশনা না মেলায় সেখানে আটকা পড়ে আছে প্রায় ৩২০০ জাহাজ, যার মধ্যে ৮০০টি তেল ও কার্গো ট্যাঙ্কার রয়েছে।
১০ এপ্রিল ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে যে বার্তা দিল ইরান
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১০ মার্চ ২০২৬, ১৪:৩০ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: তবে কি হরমুজ প্রণালি ট্রাম্পের দখলে যাচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
১০ মার্চ ২০২৬, ১৪:১৯ | বিস্তারিত
