
রিপোর্টার

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালির অচলাবস্থা বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে। বিশেষ করে তেলের দামের অস্থিরতা এখন সরাসরি আঘাত হানছে এশিয়ার মুদ্রাবাজারে। আমদানিনির্ভর দেশগুলো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহ রেকর্ড সর্বনিম্নে নেমে গেছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে এর মান ১৭ হাজার ৩১৫ রুপিয়াহ, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থান।
এ অবস্থায় ‘ব্যাংক ইন্দোনেশিয়া’ জানিয়েছে, মুদ্রার স্থিতিশীলতা ফেরাতে তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতিমালায় পরিবর্তনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুপিয়াহর মান ৩ শতাংশের বেশি কমেছে। এশিয়ার মুদ্রাগুলোর মধ্যে পারফরম্যান্সের দিক থেকে এটি এখন ভারতের রুপির পর দ্বিতীয় দুর্বল অবস্থানে রয়েছে।
একই চিত্র দেখা যাচ্ছে ফিলিপাইন ও থাইল্যান্ডেও। ফিলিপাইনের পেসো নেমেছে ৬০.৫২৪-এ এবং থাইল্যান্ডের বাত দুর্বল হয়ে প্রতি ডলারে ৩২.৪৪-এ পৌঁছেছে।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ তেলের দাম এশিয়ার বাজারে আরও অস্থিরতা তৈরি করতে পারে। বাংলাদেশও এই বৈশ্বিক চাপ থেকে পুরোপুরি মুক্ত নয়, যদিও এখনো বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৭ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৭ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
১ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২ দিন আগে