অর্থনৈতিক খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশার আলো ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে ফের বড় ধরনের ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে। এই কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওপর, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১২ আগস্ট ২০২৬, ১৩:৪৮ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়নে বড় দুসংবাদ-পরামর্শ আইএমএফের
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারে বেতন বৃদ্ধি সরকারি অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেটের চাপ এবং বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা।
১৪ জুলাই ২০২৬, ১৩:১৩ | বিস্তারিত

লিটার প্রতি কমলো ১৯.২২ পয়সা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিমান পরিবহন খাতে নতুন স্বস্তির বার্তা এসেছে। উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই সিদ্ধান্তের ফলে জুলাই মাসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ধরনের ফ্লাইটেই আগের তুলনায় কম মূল্যে জ্বালানি সরবরাহ করা হবে।
৭ জুলাই ২০২৬, ১৮:৪২ | বিস্তারিত

ইসলামী ব্যাংক নিয়ে গভর্নর নতুন যে বার্তা দিলেন
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে আলোচিত ইসলামী ব্যাংককে ঘিরে চলমান নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা এবং অনুমাননির্ভর আলোচনার বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, কোনো বিষয়ে অতিরিক্ত অনুমান বা ভিত্তিহীন আলোচনা শুধু বিভ্রান্তিই সৃষ্টি করে না, বরং বিদ্যমান পরিস্থিতিকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলতে পারে।
৩০ জুন ২০২৬, ২২:১২ | বিস্তারিত

নতুন পে স্কেল: দেখুন সম্ভাব্য সর্বনিম্ন মূল বেতন যত
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, দেশের সরকারি চাকরিজীবীদের মূল বেতনে বড় ধরনের বৃদ্ধি আনার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করার সম্ভাবনা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতিও চলছে।
২ জুন ২০২৬, ২২:৩০ | বিস্তারিত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
২৭ মে ২০২৬, ১৭:২০ | বিস্তারিত

আসছে ৯ম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন তথা ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
২৯ এপ্রিল ২০২৬, ২২:৪২ | বিস্তারিত
