
রিপোর্টার

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
ইসলামে ঈদের দিন দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ আনন্দ, আর এর আরেকটি অর্থ বারবার ফিরে আসা। নির্দিষ্ট সময়ে প্রতি বছর ফিরে আসে বলেই এ দিনকে ঈদ বলা হয়।
ঈদের নামাজ ওয়াজিব। খোলা মাঠে বা ঈদগাহে আদায় করা সুন্নত। রাসুলুল্লাহ মুহাম্মদ (সা.) খোলা স্থানে ঈদের নামাজ আদায় করতেন। তবে প্রয়োজনে মসজিদেও ঈদের নামাজ পড়া যাবে।
ঈদের নামাজ অবশ্যই জামাতের সঙ্গে আদায় করতে হয়। আজান ও ইকামত নেই। তবে কোরআন তিলাওয়াত উচ্চস্বরে করা হয়। এই নামাজে অতিরিক্ত ছয় তাকবির রয়েছে প্রথম রাকাতে তিনটি, দ্বিতীয় রাকাতে তিনটি।
নিয়ত করার পর প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা দিয়ে হাত বেঁধে ছানা পড়তে হয়। এরপর তিনটি অতিরিক্ত তাকবির দিয়ে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ে রুকু ও সেজদা করতে হয়।
দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ার পর আবার তিন তাকবির দিয়ে রুকুতে যেতে হয়। এরপর নিয়মমতো সেজদা, বৈঠক, দরুদ ও দোয়া শেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ হয়।
এরপর সবাই মিলে তাকবির পাঠ করা হয়-
আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
ঈদের নামাজ শেষে ইমাম সাহেব দুইটি খুতবা দেন। মুসল্লিরা মনোযোগ দিয়ে সেই খুতবা শোনেন। ঈদের দিনের প্রকৃত শিক্ষা—ত্যাগ, কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি সহমর্মিতা এই খুতবার মধ্য দিয়ে আরও গভীরভাবে হৃদয়ে জায়গা করে নেয়।

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
৪৫ মিনিট আগে

দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় সপ্তাহের বিভিন্ন দিনে কোনো না কোনো এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে প্রয়োজনীয় কেনাকাটা করতে বাসা থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি।
২ ঘণ্টা আগে

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
১১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
১৩ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৩ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
১৫ ঘণ্টা আগে

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
১৫ ঘণ্টা আগে

ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
২১ ঘণ্টা আগে