
সিনিয়ার রিপোর্টার

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় এ ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত দুই শিশু হলো রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে গ্রামের পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। খেলার সময় মাটিতে পড়ে থাকা একটি কৌটার মতো বস্তু দেখতে পায় তারা। শিশুসুলভ কৌতূহলে সেটি হাতে নিয়ে নড়াচড়া করার একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়।
বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দুই শিশু। দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশু দুজনের অবস্থা উদ্বেগজনক। একজনের চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে। অন্যজনের মুখ ও শরীরের বিভিন্ন অংশে বিস্ফোরণের ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, একটি পরিত্যক্ত বিস্ফোরক বস্তু বিস্ফোরিত হয়েছে। এতে দুই শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তিনি জানান, কীভাবে ওই বিস্ফোরক বস্তুটি সেখানে এলো এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। গ্রামের অনেকেই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি মাসের বেতন বিল প্রস্তুত করতে হবে বিদ্যমান বেতন কাঠামো অনুসরণ করেই। অর্থাৎ, নভেম্বরের বেতনে নবম জাতীয় পে স্কেলের সুবিধা যুক্ত হচ্ছে না।
১ ঘণ্টা আগে

উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৭০ জন নতুন স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো বর্ধিত বেতন থেকে বঞ্চিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। এসব বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। তবে ধীরগতিতে এগোনোর কারণে এখনো এর প্রভাব পুরোপুরি বোঝা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই তাদের গাড়ি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
২০ ঘণ্টা আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
১ দিন আগে