
রিপোর্টার

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী, আরব আমিরাতে ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হবে। সেই অনুযায়ী পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা থাকতে পারে আমিরাতে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি যুক্ত হলে দেশটির বাসিন্দারা টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। তবে সব ধর্মীয় উৎসবের মতোই ঈদের নির্দিষ্ট তারিখ চূড়ান্তভাবে নির্ভর করবে চাঁদ দেখার ওপর, ফলে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে বাংলাদেশের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহার ছুটি ধরা আছে ২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট পাঁচ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরব আমিরাতের তারিখ অনুযায়ী ঈদ যদি ২৭ মে হয়, তাহলে ছুটির সময়সূচিতে আরও পরিবর্তন বা সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে।
ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা হিজরি সনের ১২তম ও শেষ মাসে উদযাপিত হয়। এটি হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করে মহান আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক হিসেবে পালিত হয়। এ দিনে মুসলমানরা নামাজ, দান-খয়রাত এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মাধ্যমে উৎসব উদযাপন করেন। ঈদুল আজহার প্রধান ধর্মীয় আমল হলো কোরবানি, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
২ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
২ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
২ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬