Eid ul Adha 2026 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কুরবানি নিয়ে সকলের বড় ভুল ধারণা! জানুন ইসলামি সঠিক বিধান
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর মুসলমানদের মধ্যে কুরবানি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা যায়। বিশেষ করে যৌথ পরিবারে বসবাসকারীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো, পরিবারের একজন সদস্য, বিশেষ করে পরিবারের প্রধান ব্যক্তি কুরবানি দিলেই পুরো পরিবারের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন।
২২ মে ২০২৬, ১৭:৩৮ | বিস্তারিত

আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা যেদিন!
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরী সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যেই ঈদকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আনন্দ, প্রস্তুতি ও ব্যস্ততা।
১৮ মে ২০২৬, ১৯:৪৭ | বিস্তারিত

৩ লাখে বিক্রি ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’ বিক্রি হলো যত দামে!
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১৬ মে ২০২৬, ২১:০০ | বিস্তারিত

ঈদুল আজহা কবে, জানুন তারিখ-ছুটি
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬, ১৭:৫৮ | বিস্তারিত

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: আকাশ বিজ্ঞানের এক বিস্ময়কর ও বিরল ঘটনার সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাত। শনিবার (১৮ এপ্রিল) সেখানে দিনের উজ্জ্বল আলোতেই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের নতুন চাঁদ দেখা গেছে—যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ | বিস্তারিত
