
রিপোর্টার

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির কারণে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এসব খামারে। কেউ শুধু দেখতে আসছেন, আবার কেউ আগেভাগেই পশু কিনে বুকিং দিয়ে যাচ্ছেন।
খামারিদের দাবি, অভিনব এই প্রচারণা তাদের ব্যবসায় বড় পরিবর্তন এনে দিয়েছে। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকলেও বন্দরের প্রায় অর্ধশত খামারের অধিকাংশ পশু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘এসএস ক্যাটেল’ নামের একটি খামারে থাকা বিশাল আকৃতির এলবিনো মহিষটির নাম রাখা হয়েছিল ‘নেতানিয়াহু’। ভাইরাল হওয়ার পর সেটিকে দেখতে হাজারো মানুষের ঢল নামে খামারে। পরে ঢাকার এক ব্যবসায়ী সাড়ে ৬ লাখ টাকায় সেটি কিনে নেন।
অন্যদিকে পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ থাকা গোলাপি রঙের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ও ছিল দর্শনার্থীদের মূল আকর্ষণ। ব্যতিক্রমী এই পশুটি শেষ পর্যন্ত সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হয়।
খামারিদের ভাষ্য, মানুষ এখন শুধু পশু কিনতেই নয়, ভিন্নধর্মী কিছু দেখতেও আগ্রহী। তাই প্রচারণায় নতুনত্ব আনতেই তারা বিশ্ব নেতাদের নামে পশুর নামকরণ করেছেন। এতে যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বেড়েছে, তেমনি বিক্রিও বেড়েছে কয়েকগুণ।
খামারগুলো ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের সামলাতে অনেক জায়গায় অতিরিক্ত কর্মী রাখতে হয়েছে। অনেকে আবার পশু কিনে খামারেই রেখে যাচ্ছেন, কারণ বাসায় রাখার পর্যাপ্ত জায়গা নেই।
এস এস ক্যাটেল ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, তাদের খামারে প্রায় আড়াইশ পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আহসান উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারের কারণে খামারিরা এবার সরাসরি খামার থেকেই ভালো দামে পশু বিক্রি করতে পারছেন। এতে স্থানীয় খামার শিল্প আরও উৎসাহ পাচ্ছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৮ ঘণ্টা আগে

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা
৯ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
১০ ঘণ্টা আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি স্থানীয়দের।
১১ ঘণ্টা আগে

শারীরিক অসুস্থতা ও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার এই সিদ্ধান্তের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদীয় প্রতিনিধিত্বে পরিবর্তন আসতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে

মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
১৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল–২০২৬ কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হলেও প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে