গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
শনিবার (১০ অক্টোবর) গফরগাঁও প্রেসক্লাব এবং পাগলা থানার সামনে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি আনোয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক, গফরগাঁও উলামা সমিতি, মোঃ আনোয়ার হোসেন আসআদী, সিনিয়র সহ সভাপতি, মোঃ হাবিবুল্লাহ, ওবায়দুল্লাহ উদয়পূরী সহ গফরগাঁও উলামা সমিতির অনান্য সদস্য এলাকাবাসী এবং খৈয়ারপাড় জামে মসজিদ কমিটির সদস্যগণ।
আগামী ১২ অক্টোবর ভন্ডপীরের আস্তানায় ওরশ আয়োজনকে সামনে রেখে এলাকাবাসী ও ওরশ আয়োজকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটনা ঘটতে পারে। এ সব ঘটনায় এলাকাবাসীর পক্ষে মসজিদ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এদিকে জানা যায়, কথিত পীরের আস্তানায় বালিশের তৈরি কবর পূজা নিয়ে সংবাদের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দক্ষিণ গফরগাঁও (পাগলা) থানা থেকে সরেজমিনে প্রতিনিধি পাঠানো হয়। এ সময় আস্তানায় পূজারীরা বালিশ সরিয়ে ফেলে। তবে অন্যান্য আলামত ছবি তুলে নিয়ে যায় পুলিশ। এসময় স্থানীয় ভন্ডপীরের লোকেরা চড়াও হয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ও রক কেটে ফেলার হুমকি এবং গালিগালাজ করে উপস্থিত মসজিদ কমিটির সদস্যদের। এর পরদিন শুক্রবার সকালেই আবার বালিশ স্থাপন করেছে বলে জানা যায় যা প্রশাসনকে অবগত করেছে এলাকাবাসী।
এদিকে জানা যায়, এলাকায় কিছু রাজনৈতিক পরিচয়ধারী লোকজন ভন্ডপীরের আস্তানায় এসে বিশাল অংকের টাকা পয়সা নিয়ে প্রেক্ষপট পরিবর্তনের জন্য মসজিদ কমিটির মুরুব্বিদেরকে চাপ প্রয়োগ করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলার বাজারের কিছু বখাটে যুবক যারা স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত তারা মসজিদ কমিটির মুরুব্বিদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য মুসল্লিগণ তাদের অবস্থানে অনঢ় রয়েছেন ।
দায়ের করা অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বীর খারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকার মৃত মোতালেব উপজেলার মশাখালী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন চাইরবাড়িয়া বাজারে দর্জি পেশায় নিয়োজিত ছিল। গত বছর মার্চ মাসে মোতালেব মারা যায়। মোতালেব মারা যাওয়ার পর মোতালেবের ছেলে মো. নাজমুল (৪৫) তার বাড়িতে একটি ঘরে খাটের উপর বালিশ স্থাপন করে তার ওপরে লালসালু কাপড় বিছিয়ে কবরের আকৃতি তৈরি করে। আবার নাজমুল বালিশ দিয়ে তৈরি কবরের পাশেই তার পিতা মৃত মোতালেবের কবরের উপর ঘর নির্মাণ করে এবং লালাসালু কাপড় বিছিয়ে মাজারের আকৃতি দিয়েছে। তাদের পরিবারের লোকজন নিয়ে কবরে নিয়মিত সিজদা করে ও গ্রামের লোকজনকে সিজদা করতে প্ররোচিত করে বলে অভিযোগে উঠেছে।
স্থানীয়দের দাবি, কথিত মৃত মোতালেবের কবরের উপর ঘর তৈরি করে মাজার নাম দিয়ে এই মাজার ও তার আশেপাশে নিয়মিত ইসলাম বিরোধী কার্যকলাপ, মাদক ক্রয়-বিক্রয়, জুয়ার আসরসহ নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় সামাজিক ও ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এছাড়াও সপ্তাহের প্রতি সোমবার রাতের বেলায় ওই আস্তানায় আসর জমানো হয়।
খৈয়ারপাড় এলাকার বাসিন্দা ও মসজিদ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন সরদার বলেন, এই বির্তকিত ওরশ শরীফ, মাদক ও জুয়ার আড্ডা বন্ধ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করি।
এই বিষয়ে বাংলাদেশ গফরগাঁও উলামা সমিতি (গউস) এর সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ জানান, এই বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি, এলাকাবাসী এবং মসজিদ কমিটি প্রশাসনিক ব্যাবস্থার জন্য উপজেলা নির্বাহী বরাবর আবেদন জানিয়েছেন, আমরা গফরগাঁও উলামা সমিতির পক্ষে এই অসামাজিক, ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবো।
দক্ষিন গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল নাইম বলেন, অভিযোগ পেয়েছি। ধর্মীয় স্পর্শকাতর বিষয়। আইন-শৃঙখলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেদিকে প্রশাসনের সার্বক্ষনিক তদারকি রয়েছে।

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬