
সিনিয়ার রিপোর্টার

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ ২০২৭ সালের হজ পালনে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের সময়সীমা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং পরে এই সময় আর বাড়ানো হবে না।
যাদের হজে যাওয়ার সুযোগ থাকছে না
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শারীরিক ও স্বাস্থ্যগত শর্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না।
এ ছাড়া স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের সুযোগ থাকবে না।
কেমোথেরাপি, জৈবিক চিকিৎসা বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এর মধ্যে যক্ষ্মা ও রক্তক্ষরণজনিত জ্বরের মতো রোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজ পালনের জন্য উপযুক্ততার সনদ দেওয়া হবে না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।
নিবন্ধনের সময় যেসব তথ্য লাগবে
হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। একই সঙ্গে হজের ধরন এবং হজের প্যাকেজও নির্বাচন করতে হবে।
এ ছাড়া হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
তাই ২০২৭ সালের হজ পালনের পরিকল্পনা থাকা ব্যক্তিদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৬ মিনিট আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
২১ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
২৬ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
৪৫ মিনিট আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
১ ঘণ্টা আগে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে

চাকরির বাইরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায় জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
১৩ ঘণ্টা আগে