
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে গত বছর তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। সেই সময়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে তিনি ইনজুরির কারণে দলে ছিলেন না। সিরিজটির জন্য বাংলাদেশ দলের নেতৃত্বের দায়িত্ব নেন লিটন দাস। তার নেতৃত্বে, বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবকটিতেই জয় লাভ করে। এখন, টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক কে হবেন, এ নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে গুঞ্জন রয়েছে যে, লিটন দাসই হতে যাচ্ছেন টাইগারদের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি, তবে তার মন্তব্য থেকে এটি স্পষ্ট যে, লিটন দাস অধিনায়ক হওয়ার দিক থেকে এগিয়ে আছেন।
আজ (শনিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, "অধিনায়ক বিষয়ে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব। কিছুদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। ইতোমধ্যে কয়েকজন টি-টোয়েন্টি অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নেই। তাদের মধ্যে কাউকে আমরা চিন্তা করবো।"
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে, এবং বিসিবি ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের পরিকল্পনা করতে শুরু করেছে। তাই তারা ফরম্যাটটির অধিনায়কসহ বিবেচনাধীন ক্রিকেটারদের এখন থেকেই প্রস্তুতির অংশ হিসেবে রাখতে চায়। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, "আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা করছি না। ২০০৭ সালে যখন আমি নির্বাচক ছিলাম, তখন তামিম, সাকিব ও মুশফিকরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটি পলিসি দেওয়া হবে, আমরা স্পষ্ট করে জানাবো কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলোচনা করে আমরা পরিকল্পনা করবো, আমাদের ক্রিকেটটাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।"
সিদ্দিকা/

ঐতিহাসিক এক জয়ে বিশ্ব ক্রিকেটে নতুন করে নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে শুধু ম্যাচই জেতেনি টাইগাররা, গড়েছে একের পর এক অনন্য কীর্তিও। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। একই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-কে ধবলধোলাই করলেন নাজমুল হোসেন শান্তর দল।
২০ মে ২০২৬

সিলেট টেস্ট এখন রূপ নিয়েছে রোমাঞ্চকর এক ইতিহাসের লড়াইয়ে। পাকিস্তানের সামনে এমন এক লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ, যা টপকাতে পারলে ভেঙে যাবে টেস্ট ক্রিকেটের বহু বছরের পুরোনো বিশ্বরেকর্ড।
১৮ মে ২০২৬

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১৬ মে ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রথম দিনেই। টস জিতে পাকিস্তানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই চাপে ফেলে বাংলাদেশকে। তবে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগার ব্যাটাররা।
১৬ মে ২০২৬

অবশেষে পাকিস্তান বধের স্বপ্ন পূরণ করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো টাইগাররা। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেল বাংলাদেশ।
১২ মে ২০২৬

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
১১ মে ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করেছে স্বাগতিক বাংলাদেশ। বড় স্কোরের চাপ নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান।
৯ মে ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। শক্ত এই স্কোরের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে বাংলাদেশ।
৯ মে ২০২৬

বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্তে উঠে এসেছে ম্যাচ ফিক্সিং, আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের যোগাযোগ এবং ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
৭ মে ২০২৬