শেখ হাসিনা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ কেন দিলেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশ যখন রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে, তখন দলীয় নেতাকর্মীদের নয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের উদ্দেশে দেশ ত্যাগের নির্দেশ দেন। ২০২৫ সালের ৩ আগস্টের সেই রাত আজ নানা প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার দিন শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আত্মীয়দের একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান:“No one to hear.”শুধু চারটি শব্দে বুঝিয়ে দেন পরিস্থিতির ভয়াবহতা। বার্তার গভীরতা বুঝে অনেকেই সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেন দেশ ছাড়ার। এক ঘনিষ্ঠ আত্মীয়, ...
১৩ জুন ২০২৫, ১০:০৮ | বিস্তারিত

চাপে ভারত: শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া সহিংস দমন-পীড়ন, গুম এবং নির্বিচার হত্যাকাণ্ডের দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। টেলিভিশনের পর্দায় যখন ভেসে ওঠে সেই নাম—‘শেখ হাসিনা’, আদালতের এজলাসে নেমে আসে নিস্তব্ধতা। সময় যেন থমকে যায়। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মাসের পর মাস ধরে চলছিল বিচারিক প্রক্রিয়া। সেই বিচার আজ এক নতুন মোড় নিয়েছে—অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি নির্দেশ। কিন্তু শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। ...
৩ জুন ২০২৫, ২২:৫০ | বিস্তারিত

এবার উড়িষ্যায় প্রকাশ্যে হাসিনা! সত্যতা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় জল্পনা-কল্পনা ও গুঞ্জনের ঝড়। ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার উড়িষ্যার কোথাও অবতরণ করছে, নিরাপত্তার চাদরে মোড়া এক রহস্যময়ী নারী নামছেন—যার মুখে কালো চশমা, মাথায় ওড়না। দাবিও উঠে, তিনি নাকি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা! গুজব ছড়াতে সময় লাগেনি। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট হতে থাকে: “শেখ হাসিনা নাকি ভারতের উড়িষ্যায় গোপনে অবস্থান করছেন”, “আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ...
৩০ মে ২০২৫, ১৬:৩৮ | বিস্তারিত

ক্ষমতা ছাড়তে বলায় ‘নিজেকে গুলি করতে বলেছিলেন’ শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের গণ-আন্দোলনের চাপে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান। তবে তার আগে, সেদিন সকালে গণভবনে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা—যার বিবরণ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ২৫ মে ঢাকার চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনকালে তাজুল ইসলাম ওইদিন সকালের একটি গোপন বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ওই বৈঠকে প্রধানমন্ত্রী ...
২৭ মে ২০২৫, ০৯:৫০ | বিস্তারিত

দুর্নীতির অভিযোগে দুদকের তলবে শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) তাকে কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় একটি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে শেখ হাসিনাসহ সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ...
৭ মে ২০২৫, ১৬:০৫ | বিস্তারিত

আ. লীগ কার্যালয় নিয়ে প্রশ্নবিদ্ধ বাস্তবতা: অসামাজিক কার্যকলাপের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: যে জায়গাটি ছিল রাজনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দু, সেই বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এখন প্রশ্নের মুখে। অব্যবস্থাপনা, অবহেলা ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ভবনটির অতীত মর্যাদা আজ প্রায় বিলুপ্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনের নিচতলা কার্যত একটি উন্মুক্ত পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। পথচারীরা অবাধে প্রবেশ করে, ব্যবহার শেষে চলে যান—কোনো নিয়ন্ত্রণ বা নিয়ম ছাড়াই। এতে করে শুধু পরিবেশ দূষণ নয়, আশপাশের মানুষের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ ও উদ্বেগ। ভবনের উপরের তলাগুলোতেও মিলেছে উদ্বেগজনক ...
৬ মে ২০২৫, ১১:৩৮ | বিস্তারিত

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, ফরেনসিক বিশ্লেষণে অডিওটি সত্য প্রমাণিত হয়েছে এবং এটি শেখ হাসিনার কণ্ঠ বলেই নিশ্চিত হওয়া গেছে। এমন প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ...
১ মে ২০২৫, ১১:৪৫ | বিস্তারিত

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হতে পারে মে মাসে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আগামী মে মাসে শুরু হতে পারে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম *আল-জাজিরা*'র “Talk to Al Jazeera” অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ড. ইউনূসের দাবি, ২০২৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা রয়েছে বলে জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তিনি জানান, ...
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৩৪ | বিস্তারিত

আওয়ামী লীগের নেতৃত্বে সংকট: নতুন নেতৃত্বের খোঁজে দল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ৭৬ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন এক অনিশ্চিত সময় পার করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটি গভীর নেতৃত্ব সংকটে পড়েছে। একসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত দলটির বহু শীর্ষ নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ফলে দেশীয় রাজনীতিতে দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। ৫ আগস্টের গণআন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতা দেশত্যাগ করেন—কেউ ভারতে, কেউবা ইউরোপ-আমেরিকায় আশ্রয় নেন। দেশের ভেতরে থেকে ...
২৪ এপ্রিল ২০২৫, ১২:৫২ | বিস্তারিত

ফের দেশে ফিরছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেই সময় থেকেই তাঁর বিরুদ্ধে ঘুম হত্যা, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে রাজউকের একটি আবাসন প্রকল্পে অনিয়ম করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। অভিযোগ অনুযায়ী, যেখানে ...
২৩ এপ্রিল ২০২৫, ২০:৫৯ | বিস্তারিত

মে-জুনে রাজপথে সক্রিয় হবে আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছে মাঠ দখলের
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: "পালাবো না, পালিয়ে কোথায় যাব? দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব!"—ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের এক নেতা, চলমান রাজনৈতিক টানাপোড়েন প্রসঙ্গে। দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে, দলের একাধিক সিনিয়র নেতা কারাগারে, কেউ কেউ আত্মগোপনে। এমন বাস্তবতায়ও আওয়ামী লীগ রাজপথে ফের সক্রিয় হয়ে উঠছে। এক সময় রাতে বা ভোরের আলো ফোটার আগেই হঠাৎ করে দেখা যেত ঝটিকা মিছিল, এখন তা হয়ে উঠেছে স্পষ্ট ও ...
২২ এপ্রিল ২০২৫, ২১:৩৫ | বিস্তারিত

বাতিল হতে পারে শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU)। ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে এই সম্মাননা দেওয়া হয়েছিল। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয়টি ডিগ্রিটি বহাল রাখা হবে কি না, সে বিষয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ...
২২ এপ্রিল ২০২৫, ১৫:০৬ | বিস্তারিত

“আবার ক্ষমতা পেলে কোথায় যাবে” রাজনীতিতে উত্তপ্ত ভাষা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন এখন শুধু বিচারের মঞ্চ নয়, হয়ে উঠেছে রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্র। সাম্প্রতিক ঘটনায় একের পর এক বিতর্কিত আচরণ, হুমকি আর শিষ্টাচারবর্জিত বক্তব্যে নড়েচড়ে বসেছে গোটা জাতি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যিনি ‘হাসিনার কসাই’ নামে পরিচিত, প্রকাশ্যে পুলিশের প্রতি হুমকি দিয়েছেন একটি ভিডিওতে। তার মন্তব্য—“আবার ক্ষমতায় ফিরলে তখন কোথায় যাবে?”—নতুন করে উদ্বেগ তৈরি করেছে রাজনৈতিক প্রতিহিংসার ভাষা নিয়ে। অন্যদিকে, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল ...
২২ এপ্রিল ২০২৫, ১১:৪৫ | বিস্তারিত

হাসিনার শাসনের গোপন চিত্র উন্মোচন করলেন ভারতীয় সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের এক জরাজীর্ণ পুরাতন বাড়ি, ভাঙা দেয়ালের ছায়ায় বসে স্মৃতিমগ্ন গাজী সাহেব বলছিলেন তার জীবনের গল্প। একসময় তিনি ছিলেন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী—দলের পতাকা হাতে রাজপথ কাঁপিয়েছেন। কিন্তু আজ তার চোখে জল, কণ্ঠে হাহাকার। তিনি বলেন, "মেয়েটার (শেখ হাসিনা) জন্য আজ লজ্জিত হতে হয়।"* দেশের এই করুণ পরিণতি তাকে ভীষণ কষ্ট দিয়েছে। একটা সময় ছিল, যখন হাজারো মানুষের মতো গাজী সাহেবও স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত, শান্তিপূর্ণ বাংলাদেশের। কিন্তু সময়ের ...
২১ এপ্রিল ২০২৫, ১৫:২৩ | বিস্তারিত

রাজপথে আওয়ামী লীগ: ষড়যন্ত্র নাকি পুনরুত্থান
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বছরের দীর্ঘ শাসনের অবসানে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর অনেকে মনে করেছিলেন, রাজনীতির পটভূমি থেকে হয়তো বিদায় নিচ্ছে আওয়ামী লীগ। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে ভিন্ন কিছু। হঠাৎ করেই দলটির রাজধানীসহ বিভিন্ন শহরে ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের দৃশ্যমান সক্রিয়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে—আওয়ামী লীগ কি আবারও রাজপথে সংগঠিত হচ্ছে? এটি কি সুপরিকল্পিত রাজনৈতিক পুনর্গঠন, না কি নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের একটি অংশ এখনও ...
২০ এপ্রিল ২০২৫, ২১:০৯ | বিস্তারিত

শেখ হাসিনার প্রতি সমর্থন হারাচ্ছে ভারতীয় গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাব সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সম্প্রতি ভারতের দুই প্রভাবশালী দৈনিক—সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকা—যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরব হয়েছে, তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বহুদিন ধরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে আলোচিত এই দুই পত্রিকা এবার যেন একযোগে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনায় মুখর হয়েছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বর্তমান সরকারের দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। সংবাদ প্রতিদিন পত্রিকায় ...
২০ এপ্রিল ২০২৫, ১০:০৯ | বিস্তারিত

হাসিনা সরকার নিয়ে ভারতীয় মিডিয়া ও জনমতের ক্ষোভ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে ভারতের গণমাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে স্পষ্ট ক্ষোভ ও উদ্বেগ দেখা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, রাজনৈতিক নিপীড়ন এবং ধর্মীয় অসহিষ্ণুতার চিত্র উঠে এসেছে। ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত একটি কলামে ভারতীয় সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী তাঁর ঢাকায় অবস্থানের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ সফরে এসে সাধারণ মানুষের সঙ্গে ...
১৮ এপ্রিল ২০২৫, ২২:৪৮ | বিস্তারিত

শেখ হাসিনা কি সরে যাচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্ব থেকে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে একটি প্রশ্ন—আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকছেন না শেখ হাসিনা? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রকাশিত এক প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন, যার প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের রাজনৈতিক মহলে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরে চলছে বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা। এমন একটি পরিকল্পনার কথাও বলা হচ্ছে, যেখানে শেখ হাসিনাকে সরিয়ে আনা হবে ‘পরিচ্ছন্ন’ ও ‘নতুন’ নেতৃত্ব। এই সম্ভাব্য নেতৃত্বে উঠে আসতে পারেন ...
১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৬ | বিস্তারিত

এখন আর চুপ করে থাকবেন না — নেতা-কর্মীদের শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন— আর চুপ করে থাকার সময় নেই, এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, “এক গালে চর খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়ার দিন শেষ। যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। অপেক্ষা করলে চলবে না, এখনই সময় কাজ শুরু করার।” ২০০১ সালের দুঃসময় মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “তখন ...
১৪ এপ্রিল ২০২৫, ২১:১৮ | বিস্তারিত

হাসিনা সরকারের মত এখন কেন বিদ্যুৎ কেন যায়না
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: এক সময় রমজান এলেই মানুষের মনে ভর করত লোডশেডিংয়ের ভয়। সাহরিতে রান্না অসম্পূর্ণ থাকত, ইফতারের সময় হতো বিঘ্ন, এমনকি নামাজ পড়াও হয়ে উঠত দুরূহ। অথচ এখন রমজান মাস প্রায় কেটে গেলেও বিদ্যুৎ বিভ্রাটের খবর নেই বললেই চলে। প্রশ্ন জাগে—এই পরিবর্তন কীভাবে সম্ভব হলো? অনেকে ভাবছেন, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলেই এমনটা সম্ভব হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আজও প্রায় আগের মতোই রয়েছে। তাহলে কী এমন পরিবর্তন এসেছে যার ...
১১ এপ্রিল ২০২৫, ১৪:৫৩ | বিস্তারিত
