
নিজস্ব প্রতিবেদক: বছরের দীর্ঘ শাসনের অবসানে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর অনেকে মনে করেছিলেন, রাজনীতির পটভূমি থেকে হয়তো বিদায় নিচ্ছে আওয়ামী লীগ। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে ভিন্ন কিছু। হঠাৎ করেই দলটির রাজধানীসহ বিভিন্ন শহরে ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের দৃশ্যমান সক্রিয়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রশ্ন উঠছে—আওয়ামী লীগ কি আবারও রাজপথে সংগঠিত হচ্ছে? এটি কি সুপরিকল্পিত রাজনৈতিক পুনর্গঠন, না কি নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত?
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের একটি অংশ এখনও আওয়ামী লীগের প্রতি নীরব সমর্থন দিয়ে যেতে পারে, যা তাদের নতুন করে সংগঠিত হতে সহায়তা করছে। দীর্ঘদিনের দমন-পীড়নের পর এভাবে রাজপথে সক্রিয়তা বজায় রাখা একক প্রচেষ্টায় সম্ভব নয় বলেও মত তাঁদের।
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “ফ্যাসিবাদ ঠেকাতে হলে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো নয়, বরং দলকেই নিষিদ্ধ করার চিন্তা করা উচিত।”
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, “দল নয়, বরং যেসব নেতাকর্মী আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনলেই যথেষ্ট।”
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে দাবি করেন, “আমরা যখন আপোষহীন অবস্থানে গিয়েছি, তখন থেকেই আওয়ামী লীগের মিছিলগুলো বড় হতে শুরু করেছে।” তিনি হুঁশিয়ার করে বলেন, “সাহসী ও দ্রুত সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নিতে হতে পারে।”
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, “অবৈধ কোনো ধরনের রাজনৈতিক জমায়েত মেনে নেওয়া হবে না।” পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করা হয়েছে।
গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত চারটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ উত্তরায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী, যা নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
এই দৃশ্যপট কেউ দেখছেন ‘গোপন পুনর্গঠনের অংশ’ হিসেবে, আবার কেউ বলছেন—এটি ক্ষমতা পুনরুদ্ধারের সূচনা। তবে একটি বিষয় স্পষ্ট—আওয়ামী লীগ আবার রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, এবং তা ঘিরে জনমনে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
সোহাগ/

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে

সরাইল উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সিকিউরিটি গার্ড জুলহাস মিয়াকে কেন্দ্র করে বিতর্কে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সদ্য ঘোষিত কমিটি। কমিটিতে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হলেও তার পেশাগত পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তোলপাড়।
৫ দিন আগে

প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
২ মে ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও তৃণমূল শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘শেখ হাসিনা ঐক্যজোট’। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে সংগঠনটি আওয়ামী লীগের একটি সহযোগী শক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
২ মে ২০২৬

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাহেদুল আজম। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও আলোচনায়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি, যা চলমান আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
৩০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের অধিবেশনে হঠাৎ করেই সৃষ্টি হলো অস্বস্তিকর ও উত্তপ্ত পরিবেশ। বক্তব্যের তালিকা ঘিরে স্পিকার ও চিফ হুইপের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা সংসদের ভেতরে সময় ব্যবস্থাপনা ও সমন্বয়ের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়েও ওঠেছে নতুন আলোচনা।
২৮ এপ্রিল ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি। একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলটিতে যোগ দিচ্ছেন, ফলে দ্রুতই বিস্তৃত হচ্ছে তাদের সাংগঠনিক পরিধি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় যোগদান অনুষ্ঠান, যা এখন পর্যন্ত দলটির সবচেয়ে বড় আয়োজন বলে জানানো হয়েছে।
২৫ এপ্রিল ২০২৬