
নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের গণ-আন্দোলনের চাপে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান। তবে তার আগে, সেদিন সকালে গণভবনে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা—যার বিবরণ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ২৫ মে ঢাকার চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনকালে তাজুল ইসলাম ওইদিন সকালের একটি গোপন বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞেস করেন, “পুলিশ কাজ করছে, তাহলে সেনাবাহিনী পারবে না কেন?” জবাবে আইজিপি জানান, বাহিনী ক্লান্ত, গোলাবারুদ প্রায় শেষ, এ অবস্থায় পরিস্থিতি ধরে রাখা আর সম্ভব নয়।
এমন সংকটজনক পরিস্থিতিতে সামরিক কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, “তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো! আর এখানেই গণভবনে কবর দাও!”
বৈঠক থেকে সরিয়ে তাঁকে গণভবনের অন্য একটি কক্ষে নেওয়া হয় এবং বিস্তারিতভাবে অবস্থা ব্যাখ্যা করা হয়। কর্মকর্তারা বারবার তাকে অনুরোধ করেন পদত্যাগ করতে। এমনকি তাঁর ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে চেষ্টা করেন। একপর্যায়ে রেহানা হাসিনার পায়ে ধরেও তাকে রাজি করাতে পারেননি।
শেষ পর্যন্ত সেনা কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে জানানো হয়, শেখ হাসিনা যদি এখনই পদত্যাগ না করেন, তবে তাঁর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে। এরপর জয় মাকে বোঝান এবং তার কথাতেই শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন।
প্রধান প্রসিকিউটর জানান, শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পরপরই তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপরই সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেন।
সোহাগ/

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
৩ দিন আগে

ময়মনসিংহের দক্ষিণ গশফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান টনিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার। জানাযায়, মোঃ মেহেদি হাসান টনিক কান্দিপাড়া বাসিন্দা মোঃ নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগী নাছিমা আক্তার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বাদী হয়ে উপজেলার পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন।
৪ দিন আগে

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৪ দিন আগে

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৪ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৪ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার ও বিভিন্ন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের রেট তুলে ধরা হয়েছে। দেওয়া তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর ২০২৬ সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২.৬২ টাকা। তবে একই তথ্যের শুরুতে গতকালের রেট হিসেবে ৩২.৬৮ টাকা উল্লেখ করা হয়েছে, তাই রেটের পরিবর্তন নিয়ে উৎসের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
৪ দিন আগে

প্রবাসীদের জন্য আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি রিয়াল, ইউএই দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়াল ও বাহরাইনি দিনারসহ প্রায় সব মুদ্রার দাম আগের দিনের তুলনায় বেড়েছে।
৪ দিন আগে

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৪ দিন আগে

দেশের বাজারে আজ রোববার (৪ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল। এরপর নতুন করে সোনা বা রুপার দাম পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
৪ দিন আগে