
নিজস্ব প্রতিবেদক: এক সময় রমজান এলেই মানুষের মনে ভর করত লোডশেডিংয়ের ভয়। সাহরিতে রান্না অসম্পূর্ণ থাকত, ইফতারের সময় হতো বিঘ্ন, এমনকি নামাজ পড়াও হয়ে উঠত দুরূহ। অথচ এখন রমজান মাস প্রায় কেটে গেলেও বিদ্যুৎ বিভ্রাটের খবর নেই বললেই চলে। প্রশ্ন জাগে—এই পরিবর্তন কীভাবে সম্ভব হলো?
অনেকে ভাবছেন, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলেই এমনটা সম্ভব হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আজও প্রায় আগের মতোই রয়েছে। তাহলে কী এমন পরিবর্তন এসেছে যার ফলে আমরা পাচ্ছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ?
এই প্রশ্নের মূল উত্তর লুকিয়ে আছে দুর্নীতির লাগাম টেনে ধরা ও কার্যকর ব্যবস্থাপনার মধ্যে। পূর্ববর্তী সময়ে, বিশেষ করে 'কুইক রেন্টাল' নামে পরিচিত বিদ্যুৎকেন্দ্রগুলোর মাধ্যমে হতো ব্যাপক দুর্নীতি। কাগজে দেখানো হতো উৎপাদন চলছে, অথচ বাস্তবে কেন্দ্রগুলো অনেক সময় বন্ধ থাকত। সেই সময়েও তেল ও পরিচালনার জন্য সম্পূর্ণ বিল আদায় করা হতো সরকারের কাছ থেকে।
এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িয়ে ছিলেন সরকারের একাংশ—মন্ত্রী, সংসদ সদস্যসহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। বিদেশে পাচার হতো কোটি কোটি টাকা। কিন্তু জনগণ পেত না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ।
বর্তমান সরকার, বিশেষ করে ড. ইউনুসের নেতৃত্বে, এই খাতে এনেছে কঠোর শৃঙ্খলা। ‘কাজ করো, টাকা পাও’—এই নীতিতে চলছে বিদ্যুৎ খাত। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোকে নিয়মিত সচল রাখতে বাধ্য করা হয়েছে এবং চলছে কঠোর নজরদারি। কাজ না করলে বিল দেওয়া হচ্ছে না। ফলে বিদ্যুৎ সরবরাহকারীরা এখন দায়িত্বশীল এবং সতর্ক।
এই পরিবর্তনের মূলে আছে জবাবদিহিতা, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। একই প্রযুক্তি ও সম্পদ থাকা সত্ত্বেও এখন বিদ্যুৎব্যবস্থা অনেক বেশি কার্যকর—যা পূর্ববর্তী সরকারগুলো পারেনি বাস্তবায়ন করতে।
সব মিলিয়ে বলা যায়, বিদ্যুৎ উৎপাদনে কোনো অলৌকিক পরিবর্তন না এলেও, সুশাসন আর সঠিক ব্যবস্থাপনাই এনে দিয়েছে সাধারণ মানুষের স্বস্তি।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে