
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন এখন শুধু বিচারের মঞ্চ নয়, হয়ে উঠেছে রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্র। সাম্প্রতিক ঘটনায় একের পর এক বিতর্কিত আচরণ, হুমকি আর শিষ্টাচারবর্জিত বক্তব্যে নড়েচড়ে বসেছে গোটা জাতি।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যিনি ‘হাসিনার কসাই’ নামে পরিচিত, প্রকাশ্যে পুলিশের প্রতি হুমকি দিয়েছেন একটি ভিডিওতে। তার মন্তব্য—“আবার ক্ষমতায় ফিরলে তখন কোথায় যাবে?”—নতুন করে উদ্বেগ তৈরি করেছে রাজনৈতিক প্রতিহিংসার ভাষা নিয়ে।
অন্যদিকে, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি পুলিশের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
রবিবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি নাটকীয় দৃশ্যের জন্ম দেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। একাধিকবার হেলমেট খুলে ফেলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। উপস্থিত ছিলেন জোটসঙ্গী রাশেদ খান মেনন এবং হাসিনার সাবেক মন্ত্রী ইনু, যিনি উত্তপ্ত কণ্ঠে বলেন, “দিন আমাদেরও আসবে।” উত্তেজনা তখন চূড়ায় পৌঁছে যায়।
এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, “শাহজাহান খান, ইনু সহ বেশ কয়েকজন নেতার আচরণ বিচারপ্রক্রিয়ার জন্য চরম অবমাননাকর। এটি কখনোই কাম্য নয়।”
তবে প্রশ্ন উঠছে—এমন উদ্ধত আচরণের উৎস কোথায়? অনেক বিশ্লেষক মনে করছেন, রাজনৈতিক দোলাচল আর ভারতের ভূমিকাকে কেন্দ্র করে কিছু নেতার মধ্যে আবার ক্ষমতায় ফেরার আশার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। ফলে তারা বিচারপ্রক্রিয়াকেও যেন অশ্রদ্ধার চোখে দেখতে শুরু করেছেন।
এদিকে, কারাগারেও চলছে বিতর্ক। অভিযোগ উঠেছে, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান কারাগারে পাচ্ছেন বিশেষ সুবিধা। তথ্য অনুযায়ী, বাইরে থেকে আসছে প্রিমিয়াম খাবার, আর আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন নিয়মের বাইরে গিয়ে।
এই পরিস্থিতিতে গঠন করা হয়েছে দুই সদস্যের একটি তদন্ত কমিটি। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন—এই তদন্ত আসলেই কি কিছু বদলাবে, নাকি এটাও শুধু লোক দেখানো আইওয়াশ?
দেশ এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে রাজনীতি আর বিচারপ্রক্রিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
–সোহাগ/

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে

সরাইল উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সিকিউরিটি গার্ড জুলহাস মিয়াকে কেন্দ্র করে বিতর্কে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সদ্য ঘোষিত কমিটি। কমিটিতে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হলেও তার পেশাগত পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তোলপাড়।
৫ দিন আগে

প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
২ মে ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও তৃণমূল শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘শেখ হাসিনা ঐক্যজোট’। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে সংগঠনটি আওয়ামী লীগের একটি সহযোগী শক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
২ মে ২০২৬

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাহেদুল আজম। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও আলোচনায়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি, যা চলমান আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
৩০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের অধিবেশনে হঠাৎ করেই সৃষ্টি হলো অস্বস্তিকর ও উত্তপ্ত পরিবেশ। বক্তব্যের তালিকা ঘিরে স্পিকার ও চিফ হুইপের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা সংসদের ভেতরে সময় ব্যবস্থাপনা ও সমন্বয়ের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়েও ওঠেছে নতুন আলোচনা।
২৮ এপ্রিল ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি। একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলটিতে যোগ দিচ্ছেন, ফলে দ্রুতই বিস্তৃত হচ্ছে তাদের সাংগঠনিক পরিধি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় যোগদান অনুষ্ঠান, যা এখন পর্যন্ত দলটির সবচেয়ে বড় আয়োজন বলে জানানো হয়েছে।
২৫ এপ্রিল ২০২৬