
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে একটি প্রশ্ন—আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকছেন না শেখ হাসিনা? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রকাশিত এক প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন, যার প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের রাজনৈতিক মহলে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরে চলছে বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা। এমন একটি পরিকল্পনার কথাও বলা হচ্ছে, যেখানে শেখ হাসিনাকে সরিয়ে আনা হবে ‘পরিচ্ছন্ন’ ও ‘নতুন’ নেতৃত্ব। এই সম্ভাব্য নেতৃত্বে উঠে আসতে পারেন ড. শিরীন শারমিন চৌধুরী, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবের হোসেন চৌধুরীর মতো কয়েকজন অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ভাবমূর্তির নেতা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হয়তো নতুন কোনো ষড়যন্ত্র নয়—বরং পুরনো কৌশলের পুনরাবৃত্তি, যেখানে ‘আওয়ামী লীগকে রেখে শেখ হাসিনাকে সরানোর’ চেষ্টা করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে দাবি করেছেন, সেনাবাহিনীর উচ্চপর্যায়ে এমন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, শেখ হাসিনাকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে ‘একটি বিশুদ্ধ আওয়ামী লীগ’ গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে শেখ পরিবারের ‘ভুল’ স্বীকার করে দলকে নতুনভাবে উপস্থাপন করা হবে।
আনন্দবাজারের প্রতিবেদনে ভারতের এক প্রাক্তন কূটনীতিক উদ্বেগ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। দলটি যদি এমন কারো নিয়ন্ত্রণে যায়, যাদের পাকিস্তান ঘনিষ্ঠতা আছে, তবে তা ভারতের জন্য নিরাপদ হবে না।
আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক এই গুঞ্জনের বিষয়ে বলেন, “এটা পুরোনো গল্প, নতুন মোড়কে। ২০০৬ সালেও এমন চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছিল। এবারও হবে।” তিনি জানান, দলটি এই ষড়যন্ত্র সম্পর্কে আগে থেকেই অবগত।
এদিকে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, “বর্তমানে সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে এই কথিত ‘রিফাইন আওয়ামী লীগ’ পরিকল্পনা।” তবে তিনি বলেন, শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তাদের আশ্বস্ত করছেন যে তিনি দেশ ছাড়বেন না—বরং শেষ দেখে ছাড়বেন।
তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা ইতোমধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে ২৩টির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষ করেছেন।
এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা ও কৌশলগত হিসাব-নিকাশ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—আওয়ামী লীগের অভ্যন্তরীণ উত্তাপ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির চাপ পরিস্থিতিকে জটিল করে তুলছে। শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি “পরিচ্ছন্ন আওয়ামী লীগ” আদৌ গড়া সম্ভব কিনা, কিংবা তা জনসমর্থন পাবে কিনা—সেটিই এখন বড় প্রশ্ন।
সিদ্দিকা/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৫ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬