
নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেই সময় থেকেই তাঁর বিরুদ্ধে ঘুম হত্যা, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে রাজউকের একটি আবাসন প্রকল্পে অনিয়ম করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। অভিযোগ অনুযায়ী, যেখানে ১০ কাঠা প্লট বরাদ্দের নিয়ম, সেখানে জালিয়াতির মাধ্যমে সাত কাঠা করে প্লট পেয়েছেন অভিযুক্তরা।
এই মামলাগুলোর অন্যতম প্রধান আসামি শেখ হাসিনা এবং যুক্তরাজ্যপ্রবাসী তাঁর ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুদক। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দুদকের কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।
তিনি বলেন, “শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো ইন্টারপোলের মাধ্যমে কোনো রেড নোটিশ জারি হয়নি।”
আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, “বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বিভিন্ন সংস্থার সঙ্গে চলমান আলোচনা ও চুক্তিগুলো সম্পন্ন হলে, আরও কার্যকর সহযোগিতা পাওয়া যাবে।”
টিউলিপ সিদ্দিককে লন্ডন থেকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটি ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ পাঠিয়েছি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে যাবে, এবং পরে বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।”
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে