
নিজস্ব প্রতিবেদক: দেশ যখন রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে, তখন দলীয় নেতাকর্মীদের নয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের উদ্দেশে দেশ ত্যাগের নির্দেশ দেন। ২০২৫ সালের ৩ আগস্টের সেই রাত আজ নানা প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনার দিন শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আত্মীয়দের একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান:“No one to hear.”শুধু চারটি শব্দে বুঝিয়ে দেন পরিস্থিতির ভয়াবহতা। বার্তার গভীরতা বুঝে অনেকেই সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেন দেশ ছাড়ার।
এক ঘনিষ্ঠ আত্মীয়, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, নাম প্রকাশ না করার শর্তে জানান,“ভোরে ঘুম ভাঙতেই হোয়াটসঅ্যাপে বার্তা পাই। বুঝে যাই, দেরি করলে বিপদ হবে। কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিই দেশ ছাড়ার।”
জানা গেছে, ওই রাতেই শেখ হাসিনা বেশ কয়েকজন স্বজনকে বার্তা পাঠান। পরদিন ৪ আগস্ট, কারফিউ চলাকালীন ওই আত্মীয় ও তার পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।
শুধু পরিবার, নয় নেতা-কর্মীরা উপেক্ষিত
বিশেষ সূত্র জানায়, এই নির্দেশ শুধুমাত্র বঙ্গবন্ধুর বংশধর ও ঘনিষ্ঠ আত্মীয়দের জন্যই ছিল।দলীয় নেতাকর্মী, এমনকি মন্ত্রীদের কেউই শেখ হাসিনার কাছ থেকে এমন কোনো বার্তা পাননি।
৫ আগস্ট দুপুর নাগাদ অধিকাংশ আত্মীয় নিরাপদে বিদেশে পৌঁছে গেলে শেখ হাসিনা নিজেও ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে এবং শেখ রেহানা অবস্থান করছেন লন্ডনে, যেখানে তাঁর সন্তানরা আগে থেকেই বসবাস করছেন।
নেতাদের জন্য ছিল অনিশ্চয়তা
সরকার পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা গ্রেপ্তার হলেও শেখ হাসিনার পরিবারের অধিকাংশ সদস্য আগেভাগেই নিরাপদে বিদেশে চলে যেতে সক্ষম হন। গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মতো দেশ।
তবে ব্যতিক্রম ঘটেছে শেখ হাসিনার আত্মীয় সারনিয়াবাদ মইনুদ্দিন আব্দুল্লাহর ক্ষেত্রে। বঙ্গবন্ধুর পরিবারভুক্ত এই সদস্যকে গত বছরের অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই এবং সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর পুত্র।
৩ আগস্টেই অনুধাবন, সময় শেষ
ওই ঘনিষ্ঠ আত্মীয় আরও দাবি করেন,“৩ আগস্ট বিকেলেই শেখ হাসিনা বুঝে ফেলেছিলেন—সরকার আর টিকছে না। তিনি স্পষ্ট বলেন, ‘পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে হলে এখনই দেশ ছাড়তে হবে।’”
তৎকালীন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সেদিন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরলেও বিমানবন্দরেই শেখ হাসিনার মৌখিক বার্তা পেয়ে আবার সিঙ্গাপুরে ফিরে যান।
সেদিনই প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে। সেনাবাহিনী প্রধানরা প্রধানমন্ত্রীকে জানান, ছাত্র-জনতার দাবির মুখে তারা অভিযান চালাতে পারবে না। এ কথার পরই তিনি নিশ্চিত হন—পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
পরিস্থিতি ভয়াবহ জেনেও শেখ হাসিনা কেন কেবল আত্মীয়দের রক্ষার চেষ্টা করলেন—এ প্রশ্ন উঠেছে দলীয় ভিতরে-বাইরেও।অস্ট্রেলিয়ায় থাকা আত্মীয়টির ভাষায়,“হয়তো তিনি ’৭৫-এর ১৫ আগস্টের মতো পরিস্থিতি আবার আসবে বলে আশঙ্কা করেছিলেন। তাই প্রিয়জনদের আগে রক্ষা করাটাকেই গুরুত্ব দিয়েছেন।”
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
৮ ঘণ্টা আগে

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
৮ ঘণ্টা আগে

রাকিব: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিরিজিনি মোড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে `ঈদ উপহার' বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠন-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে

রাকিব: ইসলামে ইবাদত-বন্দেগির এক অনন্য সময় হলো পবিত্র রমজান। এই মাসে মুমিনদের হৃদয়ে ইবাদতের প্রতি আগ্রহ বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে গভীর রাতের নীরবতায় তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—তাহাজ্জুদ কত রাকাত পড়তে হয় এবং এর সঠিক সময় কখন?
১০ ঘণ্টা আগে

রাকিব: দেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমান অর্থনীতির তুলনায় শেয়ারবাজারের অবস্থান যে অনেকটাই দুর্বল, তা বদলে দিতে আগামী তিন বছরের মধ্যে বাজারকে কয়েক গুণ শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে Asian Development Bank।
১১ ঘণ্টা আগে

হাসান: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে সংরক্ষিত বিপুল অঙ্কের অর্থের বেশিরভাগই জ্বালানি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা বিপুল অঙ্কের অর্থের প্রায় পুরোটাই অন্য গুরুত্বপূর্ণ খাতে স্থানান্তর করায় নতুন বেতন কাঠামো শিগগির বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পদ্ধতির কড়া সমালোচনা করেন এবং বলেন, এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১২ ঘণ্টা আগে

হাসান: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৬ ঘণ্টা আগে