
রিপোর্টার

এক দশকের ব্যবধানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আলোচনা নতুন গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। যদিও এখনো চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।
সরকারি সূত্র বলছে, নতুন পে-স্কেলে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি আর্থিক সুবিধার কাঠামোতেও বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই প্রস্তাব তৈরি করা হয়েছে।
নবম জাতীয় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানের ২০টি গ্রেডই বহাল রাখা হবে। তবে প্রতিটি গ্রেডের বেতন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামোয় প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ১৭ হাজার টাকা হতে পারে। দ্বিতীয় গ্রেড ৬৬ হাজার থেকে ৯৯ হাজার, তৃতীয় গ্রেড ৫৬ হাজার ৫০০ থেকে ৮৪ হাজার ৭৫০ এবং চতুর্থ গ্রেড ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকায় উন্নীত হওয়ার প্রস্তাব রয়েছে।
একইভাবে নিম্ন আয়ের কর্মচারীদের জন্যও বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। ১০ম গ্রেডের বেতন ১৬ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা, ১৫তম গ্রেড ৯ হাজার ৭০০ টাকা থেকে ১৪ হাজার ৫৫০ টাকা এবং ২০তম গ্রেড ৮ হাজার ২৫০ টাকা থেকে ১২ হাজার ৩৭৫ টাকা করার প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়বে। পাশাপাশি দীর্ঘদিনের বেতন বৈষম্যও অনেকটা কমে আসতে পারে।
তবে সব আলোচনা শেষ পর্যন্ত নির্ভর করছে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর। প্রজ্ঞাপন জারি হলে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে আশা করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো
গ্রেড বর্তমান মূল বেতন (টাকা) প্রস্তাবিত নতুন বেতন (টাকা)
১ম ৭৮,০০০ ১,১৭,০০০,
২য় ৬৬,০০০ ৯৯,০০০,
৩য় ৫৬,৫০০ ৮৪,৭৫০,
৪র্থ ৫০,০০০ ৭৫,০০০,
৫ম ৪৩,০০০ ৬৪,৫০০,
৬ষ্ঠ ৩৫,৫০০ ৫৩,২৫০,
৭ম ২৯,০০০ ৪৩,৫০০,
৮ম ২৩,০০০ ৩৪,৫০০,
৯ম ২২,০০০ ৩৩,০০০,
১০ম ১৬,০০০ ২৪,০০০,
১১তম ১২,৫০০ ১৮,৭৫০,
১২তম ১১,৩০০ ১৬,৯৫০,
১৩তম ১১,০০০ ১৬,৫০০,
১৪তম ১০,২০০ ১৫,৩০০,
১৫তম ৯,৭০০ ১৪,৫৫০,
১৬তম ৯,৩০০ ১৩,৯৫০,
১৭তম ৯,০০০ ১৩,৫০০,
১৮তম ৮,৮০০ ১৩,২০০,
১৯তম ৮,৫০০ ১২,৭৫০,
২০তম ৮,২৫০ ১২,৩৭৫।

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
৮ মিনিট আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৩ মিনিট আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
২১ মিনিট আগে

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
৪০ মিনিট আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
২ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১১ ঘণ্টা আগে