Salary Hike Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেলে কী থাকছে, কখন বাড়বে বেতন-ভাতা?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে-স্কেলের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর করার পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সামনে এসেছে।
১৮ আগস্ট ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে কত বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নবম পে স্কেলের গেজেট প্রস্তুত: যেদিন প্রকাশ-কার বেতন বাড়ল কত
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বহু আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। নতুন বেতন কাঠামোর খসড়া গেজেট তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়েই প্রকাশ হতে পারে বহুল প্রতীক্ষিত এই গেজেট।
২ জুলাই ২০২৬, ০১:৩২ | বিস্তারিত

নবম পে-স্কেলে মূল বেতন বাড়তে পারে ৫০ শতাংশ, কিন্তু লাগবে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: এক দশকের ব্যবধানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আলোচনা নতুন গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। যদিও এখনো চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।
১ জুন ২০২৬, ১৭:৪৩ | বিস্তারিত

সকল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে বড় ধরনের অগ্রগতি এসেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি সামাল এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় নতুন বেতন কাঠামোর দাবিতে থাকা লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এই ঘোষণা স্বস্তির বার্তা হয়ে এসেছে।
১৮ মে ২০২৬, ২৩:১৪ | বিস্তারিত

নবম পে স্কেল: দ্বিগুণ হচ্ছে বেতন, সর্বনিম্ন ২০ হাজার-সর্বোচ্চ কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে প্রস্তুত জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে সর্বনিম্ন মূল বেতন দাঁড়াবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। বেতন কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত নতুন সুপারিশে আগের মতোই ২০টি গ্রেড ...
২২ জানুয়ারি ২০২৬, ০১:১২ | বিস্তারিত

চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে হস্তান্তর করা হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫ | বিস্তারিত
