
সিনিয়র রির্পোটার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে হস্তান্তর করা হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর প্রাথমিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কমিশনের হিসাব বলছে, প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০–৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে, যা সরকারি ব্যয়ের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবে।
নিম্নস্তরে বেশি গুরুত্ব
প্রস্তাবিত কাঠামোতে তুলনামূলকভাবে নিম্নস্তরের কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও ভাতা বেশি হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে সরকারি চাকরিতে আয় বৈষম্য কমবে এবং কর্মচারীদের জীবনমানের উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
গত বছরের ২৭ জুলাই সরকার ২১ সদস্যের বেতন কমিশন গঠন করে। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সাবেক অর্থসচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা অনুযায়ী কমিশন তাদের কাজ শেষ করেছে।
বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ।
বেতন কত বাড়তে পারে
নতুন প্রস্তাব অনুযায়ী—
বর্তমান সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে দ্বিগুণেরও বেশি বাড়তে পারে।
সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে নতুন এই বেতনকাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য হবে গত এক দশকের সবচেয়ে বড় আর্থিক সংস্কার।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি মাসের বেতন বিল প্রস্তুত করতে হবে বিদ্যমান বেতন কাঠামো অনুসরণ করেই। অর্থাৎ, নভেম্বরের বেতনে নবম জাতীয় পে স্কেলের সুবিধা যুক্ত হচ্ছে না।
২ ঘণ্টা আগে

উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৭০ জন নতুন স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো বর্ধিত বেতন থেকে বঞ্চিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। এসব বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। তবে ধীরগতিতে এগোনোর কারণে এখনো এর প্রভাব পুরোপুরি বোঝা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই তাদের গাড়ি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
২০ ঘণ্টা আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
১ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
১ দিন আগে