Ministry of Finance BD ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জাতীয় পে স্কেল কবে? আটকে আছে যেসব কারণে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নানা আলোচনা চললেও এটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলাই মাসেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে—এমন জোরালো প্রত্যাশা ও গুঞ্জন থাকলেও মাস শেষের এই সময়ে এসেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে চাকরিজীবীদের মাঝে উৎকণ্ঠা ও প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে।
৩০ জুলাই ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত

নবম পে স্কেল, চূড়ান্ত বাস্তবায়নের পথে
নিজস্ব প্রতিবেদক: সরকারি নতুন বেতন কাঠামো বা পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২ মে ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন মহার্ঘ ভাতা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয় সামাল দিতে অর্থ মন্ত্রণালয় গ্রেডভিত্তিক ভাতার একটি নতুন কাঠামো প্রস্তাব করেছে। এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রেডভিত্তিক ভাতার কাঠামো মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত হার অনুযায়ী- ১১ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০ শতাংশ ১ থেকে ৩য় গ্রেড: ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ | বিস্তারিত

চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে হস্তান্তর করা হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫ | বিস্তারিত
