সালেহউদ্দিন আহমেদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

যত দিনে বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল!
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার প্রাক্কালে দেশের অর্থনীতি ও বহুল আলোচিত নতুন বেতন কাঠামো নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো একবারে একটি বাজেটে বাস্তবায়ন না করে পর্যায়ক্রমে দেড় থেকে দুই বছরের মধ্যে কার্যকর করাই হবে অধিকতর বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে নিরাপদ পদক্ষেপ। তার মতে, অর্থনীতির ওপর হঠাৎ বড় ধরনের চাপ সৃষ্টি না ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৭ | বিস্তারিত

টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। দাবি আদায়ে আন্দোলনকারীরা টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকবে না পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এটি বাস্তব রূপ পাবে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, গত এক দশকে সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে ...
১৯ জানুয়ারি ২০২৬, ২০:০৪ | বিস্তারিত

জানা গেল পূর্ণাঙ্গ পে-স্কেল কবে কার্যকর হবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হতে যাচ্ছে চলতি বছরের ১ জানুয়ারি থেকেই। আর পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন আগামী ১ জুলাই। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বেতন কমিশন তাদের সুপারিশসম্বলিত প্রতিবেদন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করবে। প্রতিবেদন পাওয়ার পর সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। নতুন বেতন কাঠামো ...
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯ | বিস্তারিত

চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে হস্তান্তর করা হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫ | বিস্তারিত

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া ১৫ ডিসেম্বরের আল্টিমেটাম কার্যত নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এত স্বল্প সময়ের মধ্যে নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব নয়। কর্মচারীরা ঘোষণা দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামবেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল ঘোষণা সহজ বিষয় নয় এর সঙ্গে অনেকগুলো প্রক্রিয়া যুক্ত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এত দ্রুত ...
১১ ডিসেম্বর ২০২৫, ২৪:৫৯ | বিস্তারিত
