সচিবালয় খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেলে মূল বেতন বাড়তে পারে ৫০ শতাংশ, কিন্তু লাগবে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: এক দশকের ব্যবধানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আলোচনা নতুন গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। যদিও এখনো চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।
১ জুন ২০২৬, ১৭:৪৩ | বিস্তারিত

পে স্কেল নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে-স্কেল কার্যকরে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচিত সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ছিল ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটতে চলেছে। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল অবশেষে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন বেতন কাঠামো সংক্রান্ত সর্বশেষ সুপারিশ অনুমোদন ও উপস্থাপন করা হবে। সচিবালয়ে ৮ জানুয়ারি অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রয়োজনে আরও একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হতে পারে। বেতন কাঠামোর সম্ভাব্য অনুপাত পে কমিশন সূত্রে ...
১০ জানুয়ারি ২০২৬, ২৪:৫৭ | বিস্তারিত

জাতীয় নবম পে স্কেল: চাকরিজীবী জন্য বড় সুখবর, যে অনুপাতে বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কারের পথে এগোচ্ছে সরকার। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ১:৮ অনুপাতে। একইসঙ্গে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে তিনটি ভিন্ন প্রস্তাব টেবিলে রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে কমিশনের এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বেতন বৈষম্যে লাগাম, দীর্ঘ আলোচনার ...
৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৮ | বিস্তারিত

নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষায় বড় অগ্রগতি এলো। প্রস্তাবিত পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় পে-কমিশন। পূর্ণ কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের স্থায়ী ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, ...
৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত
