
সিনিয়র রির্পোটার

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটতে চলেছে। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল অবশেষে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন বেতন কাঠামো সংক্রান্ত সর্বশেষ সুপারিশ অনুমোদন ও উপস্থাপন করা হবে।
সচিবালয়ে ৮ জানুয়ারি অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রয়োজনে আরও একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হতে পারে।
বেতন কাঠামোর সম্ভাব্য অনুপাত
পে কমিশন সূত্রে জানা গেছে, বেতন কাঠামো নির্ধারণে একাধিক গাণিতিক অনুপাত নিয়ে আলোচনা হলেও ১:৮ অনুপাতটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অনুপাত অনুযায়ী, যদি ২০তম গ্রেডের (সর্বনিম্ন) মূল বেতন ১০০ টাকা ধরা হয়, তবে ১ম গ্রেডের (সর্বোচ্চ) মূল বেতন হবে ৮০০ টাকা। এতে বেতন বৈষম্য তুলনামূলকভাবে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব
নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণে কমিশনের সামনে বর্তমানে তিনটি নির্দিষ্ট প্রস্তাব রয়েছে—
সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা
সর্বনিম্ন বেতন ১৭,০০০ টাকা
সর্বনিম্ন বেতন ১৬,০০০ টাকা
এই তিনটি বিকল্পের মধ্য থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২১ জানুয়ারির সভায় বা তার আগের কোনো পর্যালোচনায়।
ভাতা ও আনুষঙ্গিক সুবিধা নিয়ে সিদ্ধান্ত বাকি
যদিও সর্বনিম্ন বেতন নিয়ে প্রস্তাব তৈরি হয়েছে, তবে সর্বোচ্চ বেতন স্কেল এখনো নির্ধারিত হয়নি। এর কারণ হিসেবে কমিশন জানিয়েছে, মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার কাঠামো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
সব বিষয় চূড়ান্ত করে ২১ জানুয়ারির সভায় পে কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারের অনুমোদনের পরই কার্যকর হবে নবম পে স্কেল, যা দেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারীর বেতন কাঠামো ও জীবনযাত্রার মানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৮ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে