
আগামিকাল আফগানিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চমক রেখে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও, এটা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে আসছে। সে সুযোগ কতটা বাংলাদেশ কাজে লাগাতে পারবে সেটাই দেখার বিষয়। সাম্প্রতিক ব্যর্থতাগুলো কাটিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজের গুরুত্ব অপরিসীম।
শান্তর নেতৃত্বে বাংলাদেশের সম্ভাব্য একাদশে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠিত হয়েছে। একাদশ অনুযায়ী সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে আক্রমণাত্মক শুরু এনে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিডল অর্ডারে খেলবেন নাজমুল হোসেন শান্ত নিজে, চার নম্বরে খেলবেন তাওহীদ হৃদয়, ৫ নম্বরে খেলবেন মুশফিকুর রহিম ও ৬ নম্বরে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ দলের জন্য ইনিংস ধরে রাখার পাশাপাশি দ্রুত রান সংগ্রহে সহায়ক হতে পারেন।
একমাত্র হিসেবে থাকবেন মিরাজ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাটিং-বোলিং উভয়ই দলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ এবং পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ও মুস্তাফিজুর রহমান প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। মুস্তাফিজের কাটার ও স্লোয়ার বল বিশেষ করে আফগান ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে।
এই সিরিজে ধারাবাহিক পারফর্ম করে বাংলাদেশ দল আত্মবিশ্বাসের পুনর্গঠন করতে সক্ষম হবে বলে আশা করা যায়।আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ:
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃনাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
৩ দিন আগে

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৫ দিন আগে

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬