
সিনিয়র রিপোর্টার

ক্রিকেটের পরিভাষায় ইনিংস ঘোষণা মানেই ম্যাচের সেই অধ্যায়ের ইতি আর ফিরে আসার সুযোগ নেই। ঠিক এমনই এক উদাহরণ টেনে ভারতের নতুন প্রস্তাবকে ব্যাখ্যা করেছেন বিসিবির এক পরিচালক। তার ভাষায়, ভারতের শেষ মুহূর্তের প্রস্তাব গ্রহণ করা মানে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার চেষ্টা করা যা বাস্তবে অসম্ভব। সে কারণেই আগের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সরকারের সিদ্ধান্তেই চূড়ান্ত অবস্থান
গত রবিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। এর আগেই অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে দিকনির্দেশনা দেন। মূলত ভারতের অভ্যন্তরীণ চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স পাকিস্তানি নয়, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ও বিসিবি যৌথভাবে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিসিসিআইয়ের শেষ মুহূর্তের প্রস্তাব
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে শেষ চেষ্টা চালায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের বরাতে জানা গেছে, বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। প্রস্তাবে বলা হয় মুস্তাফিজকে যদি পুনরায় আইপিএলে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে কি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে?
‘এখন অনেক দেরি হয়ে গেছে’
তবে ততক্ষণে পুরো বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের আওতায় চলে যাওয়ায় বিসিবি সভাপতির পক্ষে ইতিবাচক সাড়া দেওয়া সম্ভব হয়নি। ফোনালাপেই তিনি স্পষ্টভাবে জানান, এখন আর কিছু করার সুযোগ নেই। পরদিন বিকেলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি গণমাধ্যমে আবারও নিশ্চিত করেন বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থাকবে।
পিএসএলে মুস্তাফিজ, নতুন মাত্রা যোগ
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন আলোচনার জন্ম দেয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ঘোষণা। আইপিএল থেকে বাদ পড়ার পরপরই মুস্তাফিজুর রহমানের পিএসএলে চুক্তিবদ্ধ হওয়াকে অনেকেই উপমহাদেশীয় ক্রীড়া-রাজনীতির প্রতিফলন হিসেবে দেখছেন। আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের এবারের আসরে মুস্তাফিজের অংশগ্রহণ ভারত-বাংলাদেশ-পাকিস্তান তিন দেশের ক্রিকেট সম্পর্ককে ঘিরে নতুন বিতর্ক ও বিশ্লেষণের জন্ম দিয়েছে।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
২০ ঘণ্টা আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
২০ ঘণ্টা আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
১ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
১ দিন আগে