
সিনিয়র রিপোর্টার

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের আর্থিক স্বস্তির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতন ধাপ থাকবে মোট ২০টি।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিশন আজ বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা কার্যকর করা হবে।
প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে কমিশন অনলাইনে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ২ লাখ ৩৬ হাজার কর্মকর্তা–কর্মচারী ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বাস্তবতা বিশ্লেষণ করে এসব সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।
বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হবে। পূর্ণ বাস্তবায়ন শুরু হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।
কমিশন আরও সুপারিশ করেছে, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। পাশাপাশি এতদিন শুধু ১১তম থেকে ২০তম ধাপ পর্যন্ত সীমাবদ্ধ থাকা যাতায়াত ভাতা বাড়িয়ে ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
নতুন বেতনকাঠামোয় পেনশনভোগীরাও বড় সুবিধা পাচ্ছেন। যাঁরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধি ৭৫ শতাংশ, আর ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধি ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে বয়সভেদে চিকিৎসা ভাতা ৮ হাজার টাকা। অন্যদিকে, ৫৫ বছরের কম বয়সী কর্মীদের চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
বাড়িভাড়ার ক্ষেত্রেও ধাপভিত্তিক পার্থক্য রাখা হয়েছে। ১ম থেকে ১০ম ধাপে তুলনামূলক কম হারে এবং ১১তম থেকে ২০তম ধাপে তুলনামূলক বেশি হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাব চূড়ান্ত করা হবে। এরপর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠন ও চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সবকিছু সম্পন্ন হলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নবম জাতীয় বেতন কাঠামোর সরকারি গেজেট প্রকাশ হতে পারে।
১ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি এ-সংক্রান্ত সুপারিশমালা। উচ্চপর্যায়ের সচিব কমিটি এখন পর্যন্ত বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনায় পৌঁছাতে পারেনি। সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব, ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল এবং প্রযুক্তিগত জটিলতা—সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সময় লাগছে।
১ দিন আগে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হলেও সেই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষা বোর্ডের আশ্বাস, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
১ দিন আগে

দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ২০ জুলাইকে লক্ষ্য রেখে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে।
১ দিন আগে

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির কাছে প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, সিঙ্গাপুর, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছেও প্রতিদিনের মুদ্রা বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
১ দিন আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের জন্য প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার। বিশেষ করে সৌদি আরবে অবস্থানরত লাখো বাংলাদেশি কর্মীর কাছে সৌদি রিয়ালের মূল্য প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, দেশে পাঠানো প্রতিটি রেমিট্যান্সের পরিমাণ নির্ভর করে রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হারের ওপর।
১ দিন আগে

ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও ভূমিকম্পের নির্দিষ্ট সময় ও স্থান আগে থেকে নিশ্চিতভাবে জানা সম্ভব নয়, তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন অনেক ক্ষেত্রেই কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া যায়। আর এই অল্প সময়ই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে বড় সুযোগ।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে স্বস্তি বজায় রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী শুক্রবার (১৭ জুলাই) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে আগের ঘোষিত দামেই বিক্রি হচ্ছে সব ধরনের স্বর্ণ। গত মঙ্গলবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন কোনো মূল্য সমন্বয় না হওয়ায় আজও একই দামে ক্রেতারা স্বর্ণ কিনতে পারছেন।
১ দিন আগে

বিদেশে অবস্থানরত আলোচিত মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার লক্ষ্যে কূটনৈতিক ও আইনি তৎপরতা আরও জোরদার করেছে বাংলাদেশ সরকার। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং বহুল আলোচিত শরীফ ওসমান হাদী হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের সং
১ দিন আগে