Govt Salary News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

২০২৬-২৭ বাজেটে পে-স্কেল নিয়ে দুঃসংবাদ, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
১১ জুন ২০২৬, ২২:১৩ | বিস্তারিত

নবম পে-স্কেল: কোন গ্রেডের কত বাড়ছে বেতন, কে পাবে কেমন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
২৫ মে ২০২৬, ১৫:১৩ | বিস্তারিত

পে-স্কেলের দাবিতে বিশাল কর্মসূচির ডাক: দেখুন নতুন দাবিগুলো
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশ থেকে এই কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে ৩৫টিরও বেশি সংগঠনের হাজার হাজার সরকারি কর্মচারী অংশ নেন এবং আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানান। আন্দোলনের নতুন সময়সূচি দাবি আদায়ে দুই ধাপে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা— কর্মবিরতি ও বিক্ষোভ আগামী ১ থেকে ৩ ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ | বিস্তারিত

নতুন পে স্কেলে বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের আর্থিক স্বস্তির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতন ধাপ থাকবে মোট ২০টি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় ...
২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত
