
সিনিয়ার রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মূল বেতন বা বেসিক বৃদ্ধির বিষয়টি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেসিক বেতনের ওপর গড়ে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি আনার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তবে এর পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরত নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের জন্য আরও বড় সুখবরের সম্ভাবনাও তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে এই গ্রেডগুলোর ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বেতন বাড়ানোর বিষয় নিয়েও জোর আলোচনা চলছে।
পে-কমিশনের সুপারিশ অনুযায়ী,
প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকা মূল বেতন ৫০ শতাংশ বাড়লে তা দাঁড়াতে পারে ১ লাখ ১৭ হাজার টাকায়।
দ্বিতীয় গ্রেডে বর্তমানে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে হতে পারে ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা।
তৃতীয় গ্রেডে বর্তমানে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকায়।
একইভাবে চতুর্থ গ্রেডে বর্তমান ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেড়ে হতে পারে ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা বেতন বাড়তে পারে ৬৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা পর্যন্ত।
ষষ্ঠ গ্রেডের কর্মীরা বর্তমানে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পেলেও নতুন কাঠামো বাস্তবায়ন হলে তা বেড়ে ৫৩ হাজার ২৫০ থেকে ১ লাখ ৫১৫ টাকা পর্যন্ত যেতে পারে।
এছাড়া সপ্তম গ্রেডে সম্ভাব্য বেতন হতে পারে ৪৩ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ১১৫ টাকা।
অষ্টম গ্রেডে ৩৪ হাজার ৫০০ থেকে ৮৩ হাজার ২০৫ টাকা।
নবম গ্রেডে ৩৩ হাজার থেকে ৭৯ হাজার ৫৯০ টাকা এবং
দশম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৭ হাজার ৯৬০ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ১১তম থেকে ২০তম গ্রেড। কারণ এই স্তরের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যদি ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়,
তাহলে ১১তম গ্রেডে সম্ভাব্য বেতন হতে পারে ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা।
১২তম গ্রেডে ১৬ হাজার ৯৫০ থেকে ৪০ হাজার ৯৫০ টাকা।
১৩তম গ্রেডে ১৬ হাজার ৫০০ থেকে ৩৯ হাজার ৮৮৫ টাকা।
১৪তম গ্রেডে ১৫ হাজার ৩০০ থেকে ৩৭ হাজার ২০ টাকা।
১৫তম গ্রেডে ১৪ হাজার ৫৫০ থেকে ৩৫ হাজার ২৩৫ টাকা পর্যন্ত যেতে পারে।
আর যদি ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি বাস্তবায়ন হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মীদের আর্থিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সেক্ষেত্রে ১১তম গ্রেডের বেতন দাঁড়াতে পারে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকা।
১২তম গ্রেডে ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকা। ১৩তম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ১৮০ টাকা।
১৪তম গ্রেডে ২০ হাজার ৪০০ থেকে ৪৯ হাজার ৩৬০ টাকা।
১৫তম গ্রেডে ১৯ হাজার ৪০০ থেকে ৪৬ হাজার ৯৮০ টাকা পর্যন্ত যেতে পারে।
যদিও নবম পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা অনেক দূর এগিয়েছে, তবুও এখনো চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। ফলে বেতন বৃদ্ধির হার, বাস্তবায়নের সময় এবং ধাপ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। তারপরও সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। কারণ দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের এই উদ্যোগ লাখো কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
৬ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
৯ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৫ ঘণ্টা আগে