Bangladesh Government Salary ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-স্কেল: নতুন সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
১৯ অক্টোবর ২০২৬, ১৬:৫০ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

নতুন পে স্কেল: কাল থেকে পে ফিক্সেশন, বকেয়া বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৩ | বিস্তারিত

দেখুন নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন তালিকা
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। প্রস্তাবিত নতুন পে স্কেল আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা সেদিনই প্রস্তাব অনুমোদন করলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।
২৯ আগস্ট ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
২৬ আগস্ট ২০২৬, ২১:৫০ | বিস্তারিত

নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে কত বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নবম পে-স্কেল: গেজেট প্রকাশের তারিখ যেদিন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়েই নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে।
২৯ জুন ২০২৬, ২১:০৩ | বিস্তারিত

জুলাই থেকে কার্যকর পে-স্কেল, সর্বোচ্চ-সর্বনিম্ন গ্রেডের সম্ভাব্য বেতন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষার প্রহর গুনছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় নতুন এই পে-স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
২৪ জুন ২০২৬, ১৪:২৫ | বিস্তারিত

যেদিন থেকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের: দেখুন সম্ভাব্য বেতন তালিকা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
২৩ জুন ২০২৬, ১৭:৩০ | বিস্তারিত

নবম পে-স্কেল: কোন গ্রেডের কত বাড়ছে বেতন, কে পাবে কেমন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
২৫ মে ২০২৬, ১৫:১৩ | বিস্তারিত

নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষায় বড় অগ্রগতি এলো। প্রস্তাবিত পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় পে-কমিশন। পূর্ণ কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের স্থায়ী ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, ...
৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ | বিস্তারিত
