
সিনিয়ার রিপোর্টার

অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল চালুর পর গত ১১ বছর ধরে একই বেতন কাঠামো অনুসরণ করা হচ্ছিল। এ সময় মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে ওঠে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যেই নবম জাতীয় পে স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুষম উন্নয়ন ও বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নতুন বেতন কাঠামোও সেই উদ্যোগগুলোর অন্যতম অংশ।
নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই অনুপাত ১:৯ দশমিক ০৭৬। একই সঙ্গে সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর ফলে সর্বনিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারী বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা যোগ করে মাসিক মোট ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত পাবেন।
যদিও নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য মোট কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে, সে বিষয়ে বাজেট বক্তব্যে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
সম্ভাব্য বেতন তালিকা
গ্রেড ১ — ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা,
গ্রেড ২ — ৬৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩২ হাজার টাকা,
গ্রেড ৩ — ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ১৩ হাজার টাকা,
গ্রেড ৪ — ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা,
গ্রেড ৫ — ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা,
গ্রেড ৬ — ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা,
গ্রেড ৭ — ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা,
গ্রেড ৮ — ২৩ হাজার টাকা থেকে ৪৭ হাজার ২০০ টাকা,
গ্রেড ৯ — ২২ হাজার টাকা থেকে ৪৫ হাজার ১০০ টাকা,
গ্রেড ১০ — ১৬ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা,
গ্রেড ১১ — ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা,
গ্রেড ১২ — ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৩০০ টাকা,
গ্রেড ১৩ — ১১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা,
গ্রেড ১৪ — ১০ হাজার ২০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা,
গ্রেড ১৫ — ৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০০ টাকা,
গ্রেড ১৬ — ৯ হাজার ৩০০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা,
গ্রেড ১৭ — ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা,
গ্রেড ১৮ — ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা,
গ্রেড ১৯ — ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫০০ টাকা,
গ্রেড ২০ — ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা।

খাগড়াছড়ির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ জুন) জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
২৪ মিনিট আগে

দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে।
৮ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাঈম ওয়াহরা। তার মতে, ভূমিকম্পের সময় কিংবা এর পরবর্তী অনুকম্পনের ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই কিছু সহজ কিন্তু কার্যকর প্রস্তুতি নেওয়া গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
২৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন ২০২৬) রাত ৯টা ২৯ মিনিটের দিকে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতের শান্ত পরিবেশে কয়েক সেকেন্ডের এই কম্পন রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।
১ দিন আগে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন আঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) এ ভূমিকম্প আঘাত হানে।
১ দিন আগে

কোনো ব্যক্তির নামে মামলা রয়েছে কি না, এমন প্রশ্ন অনেকের মনেই দেখা দেয়। চাকরিতে যোগদান, বিদেশ ভ্রমণ, ব্যবসায়িক লেনদেন, জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা ব্যক্তিগত নিরাপত্তার বিষয়েও অনেক সময় এই তথ্য জানা জরুরি হয়ে পড়ে। তবে সঠিক পদ্ধতি জানা না থাকায় অনেকেই বিভ্রান্ত হন বা ভুল তথ্যের ওপর নির্ভর করেন।
৩ দিন আগে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হয়েছে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে এমন একটি সময় এসেছে, যেখানে মাত্র একদিনের ছুটি নিলেই পরপর চার দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অনেকেই এখন থেকেই পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো কিংবা ব্যক্তিগত বিভিন্ন কাজের পরিকল্পনা শুরু করেছেন।
৩ দিন আগে

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা মূল্যবৃদ্ধি এবং এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার স্বস্তির খবর পেলেন সোনা ক্রেতারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
৪ দিন আগে

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন জীবনকে আরও আর্থিকভাবে নিরাপদ ও সামাজিক সুরক্ষার আওতায় আনতে ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক (গ্র্যাচুইটি), পারিবারিক পেনশন, মৃত্যুজনিত আর্থিক সহায়তা এবং ছুটি নগদায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন সুবিধা চালু করা হয়। ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের অবসর-পরব
৪ দিন আগে