Government Pay Scale ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

পে-স্কেল: বেসিক ৫০ নাকি ১০০ শতাংশ, বাস্তবায়ন হচ্ছে যেটি?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি প্রথম ধাপে কার্যকর হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।
২৪ জুন ২০২৬, ১৪:৩৮ | বিস্তারিত

যেদিন থেকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারের: দেখুন সম্ভাব্য বেতন তালিকা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
২৩ জুন ২০২৬, ১৭:৩০ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

জানা গেল পূর্ণাঙ্গ পে-স্কেল কবে কার্যকর হবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হতে যাচ্ছে চলতি বছরের ১ জানুয়ারি থেকেই। আর পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন আগামী ১ জুলাই। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বেতন কমিশন তাদের সুপারিশসম্বলিত প্রতিবেদন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করবে। প্রতিবেদন পাওয়ার পর সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। নতুন বেতন কাঠামো ...
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯ | বিস্তারিত

নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত চূড়ান্ত হল? জেনে নিন সব তথ্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলকে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশার কেন্দ্রে এখন সর্বনিম্ন বেতন। সেই সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি আলাদা প্রস্তাব উত্থাপন করেছে জাতীয় পে-কমিশন। প্রস্তাবগুলোর যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পূর্ণ কমিশনের বৈঠকে আলোচনা, সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে সর্বনিম্ন বেতন নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হলেও কোনো একটি প্রস্তাবের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে বিষয়টি ...
৮ জানুয়ারি ২০২৬, ১৯:১২ | বিস্তারিত
