নবম পে-স্কেল: কোন গ্রেডের কত বাড়ছে বেতন, কে পাবে কেমন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
২৫ মে ২০২৬, ১৫:১৩ | বিস্তারিত