Bangladesh Job News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেলের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর, কারা পাবেন এই সুযোগ?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ আসছে, এই বছরেই ১৪ হাজার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এসআই নিয়োগে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত নিয়মে অর্ধেক পদ বিভাগীয় পদোন্নতির জন্য সংরক্ষিত থাকলেও এবার চার হাজার পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬, ১৪:১৩ | বিস্তারিত

পুলিশে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন আবেদনসহ সকল বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের খবর পাওয়া গেছে। দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
৯ অক্টোবর ২০২৬, ২২:৩৭ | বিস্তারিত

এইচএসসি পাসেই শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি, এক নজরে নিয়োগের তথ্য
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে। বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। পাঁচটি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে দেশের আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩০ আগস্ট ২০২৬, ২৪:৫৩ | বিস্তারিত

৪৭তম বিসিএসের ফলাফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: অবশেষে শেষ হলো লাখো চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষা। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন ২০২৬) প্রকাশিত এ ফলাফলের মাধ্যমে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
২৮ জুন ২০২৬, ১৮:০১ | বিস্তারিত

পে স্কেলে এক অন্যরকম সমীকরণ: ১ম-৯ম গ্রেডের বেতন বাড়বে যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। নতুন পে-স্কেল চালু হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কাঠামো অনুযায়ী গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।
১৭ জুন ২০২৬, ২০:৫৭ | বিস্তারিত

নবম পে-স্কেল: কোন গ্রেডের কত বাড়ছে বেতন, কে পাবে কেমন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
২৫ মে ২০২৬, ১৫:১৩ | বিস্তারিত
