Inflation adjustment ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেলে বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের আর্থিক স্বস্তির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতন ধাপ থাকবে মোট ২০টি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় ...
২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত

পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
নিজস্ব প্রতিবেদক: আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাস্তবতায় বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে–স্কেল এখনই ঘোষণা করা হচ্ছে না তবে এ জন্য গঠিত পে–কমিশনের কাজ থামছে না। বরং কমিশনকে পূর্ণাঙ্গ কাঠামো ও সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে, যাতে নতুন নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করতে পারে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ বৈঠক করে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির ...
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩ | বিস্তারিত
