
রিপোর্টার

আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাস্তবতায় বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে–স্কেল এখনই ঘোষণা করা হচ্ছে না তবে এ জন্য গঠিত পে–কমিশনের কাজ থামছে না। বরং কমিশনকে পূর্ণাঙ্গ কাঠামো ও সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে, যাতে নতুন নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করতে পারে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ বৈঠক করে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ভবিষ্যৎ বেতন কাঠামোর খসড়া ও অনুপাত নিয়ে বিস্তর আলোচনা হয়।
নির্বাচনের আগেই নয়, দায়িত্ব যাবে নতুন সরকারের হাতে
কমিশন সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ স্বল্প হওয়ায় তারা পে–স্কেল ঘোষণা করবে না। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও সেটি নতুন নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করা হবে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন থাকায় বর্তমান সরকার আর্থিক চাপের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরও স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের আগে নতুন পে–স্কেল ঘোষণার সম্ভাবনা নেই এবং অন্তর্বর্তী সরকারের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত।
নবম পে–স্কেল প্রায় চূড়ান্ত
পে–কমিশনের আরেকটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মচারীদের নবম পে–স্কেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২১ জানুয়ারি কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।
নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন।
বেতন অনুপাত ও সর্বনিম্ন বেতনের প্রস্তাব
কমিশন বেতনের অনুপাত হিসেবে তিনটি বিকল্প বিবেচনা করেছিল ১:৮, ১:১০ ও ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাতকে চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের (২০তম) কর্মচারীর বেতন যদি ১০০ টাকা ধরা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮০০ টাকা।
সর্বনিম্ন মূল বেতন নিয়েও তিনটি প্রস্তাব রাখা হয়েছে ২১ হাজার টাকা, ১৭ হাজার টাকা এবং ১৬ হাজার টাকা। পরবর্তী বৈঠকে এর মধ্যে একটি চূড়ান্ত হতে পারে।
কমিশনের গঠন ও মেয়াদ
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের লক্ষ্যে গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই কমিশনের সভাপতি। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। প্রথম সভা হয়েছিল ১৪ জানুয়ারি, সে অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ পূর্ণ হবে যার দুই দিন আগেই, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেখানে দেশের আর্থসামাজিক বাস্তবতা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সময় পাওয়া গেলে বর্তমান সরকার কাঠামো ঘোষণা করে যেতে পারে, আর বাস্তবায়ন করবে নতুন সরকার।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
১৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৪ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
১৪ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
১৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে