Zakir Ahmed Khan ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেল:যত বাড়তে পারে মাসিক ভাতা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করছে সরকার। আর এই নতুন বেতন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন হতে যাচ্ছেন পেনশনভোগীরা। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কম পেনশন পাওয়া ব্যক্তিদের মাসিক পেনশন দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
৮ মে ২০২৬, ২০:২৮ | বিস্তারিত

নবম পে-স্কেলের বড় আপডেট: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন বেতন কমিশন সম্প্রতি নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
৭ মে ২০২৬, ২৩:১৪ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশমালা জমা দেওয়া হয়েছে। গত বুধবার কমিশনের প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। এবারের প্রস্তাবনায় বেতন কাঠামোয় বৈষম্য কমানো এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেতন বৈষম্য কমাতে বড় পরিবর্তনের প্রস্তাব বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ...
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ | বিস্তারিত

নবম জাতীয় বেতন স্কেলে বড় অগ্রগতি: জানুয়ারিতেই সর্বনিম্ন বেতন নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলে বড় অগ্রগতি ঘটেছে। জাতীয় বেতন কমিশন সব প্রশাসনিক জটিলতা এড়াতে গ্রেড সংখ্যা আগের মতো ২০টি ধাপই বজায় রাখার সুপারিশ করেছে। তবে সর্বনিম্ন বেতন কত হবে, তা চূড়ান্ত করতে কমিশন আগামী ২১ জানুয়ারি পুনরায় বৈঠকে বসবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে পে-কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের পূর্ণ ও খণ্ডকালীন সদস্যরা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে ...
১৬ জানুয়ারি ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বহু প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের পূর্ণাঙ্গ সভায় সিদ্ধান্ত হয়েছে—বর্তমান ২০টি গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকবে। প্রশাসনিক জটিলতা ও নতুন বিন্যাসের দীর্ঘসূত্রতা এড়াতেই এই পথ বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রেড কাঠামো অপরিবর্তিত কমিশনের বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্বিন্যাসের প্রস্তাব থাকলেও তা শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের মতো ২০ ধাপের গ্রেড রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭ | বিস্তারিত

নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের সরকারি কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পে-কমিশনের এক সদস্য জানিয়েছেন, “নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা আগের মতো ২০টি থাকছে। এটি অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।” সভায় বেতন কাঠামোর সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার হারও আলোচনা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে কোনো চূড়ান্ত ...
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৮ | বিস্তারিত

পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
নিজস্ব প্রতিবেদক: আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাস্তবতায় বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে–স্কেল এখনই ঘোষণা করা হচ্ছে না তবে এ জন্য গঠিত পে–কমিশনের কাজ থামছে না। বরং কমিশনকে পূর্ণাঙ্গ কাঠামো ও সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে, যাতে নতুন নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করতে পারে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ বৈঠক করে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির ...
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩ | বিস্তারিত
