জীবনযাত্রার ব্যয় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেল: হিসাব মেলাতে বিশাল হিমশিম, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১০ জুলাই ২০২৬, ১৫:৩৯ | বিস্তারিত

নতুন পে-স্কেলে বদলে যাচ্ছে নিয়ম, বাড়ছে যেসব সুবিধা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রচলিত বার্ষিক বেতন বৃদ্ধির ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় বেতনকাঠামোতে শুধু চাকরির গ্রেড নয়, একজন কর্মচারীর আয়, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব এবং বাস্তব চাহিদাকেও গুরুত্ব দিয়ে নতুন ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বহু বছর ধরে সব গ্রেডে প্রায় একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার যে প্রচলিত পদ্ধতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আরও বাস্তবসম্মত ও বৈষম্যহীন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
৮ জুলাই ২০২৬, ২২:১৭ | বিস্তারিত

নতুন পে স্কেলে বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের আর্থিক স্বস্তির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতন ধাপ থাকবে মোট ২০টি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় ...
২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত

নির্বাচন আগে হবে নাকি পে-স্কেল আগে?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে উত্তেজনা তীব্র হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে-স্কেল বাস্তবায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, জাতীয় বেতন কমিশন তাদের কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। সচিবালয় সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান প্রতিবেদন প্রায় ...
১৩ জানুয়ারি ২০২৬, ২১:২৭ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ আপডেট: যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে-স্কেল বাস্তবায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় বেতন কমিশন তাদের কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। সূত্রের বরাতে জানা গেছে, কমিশনের প্রধান প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে ...
১৩ জানুয়ারি ২০২৬, ২০:৫০ | বিস্তারিত
