
রিপোর্টার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে উত্তেজনা তীব্র হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে-স্কেল বাস্তবায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, জাতীয় বেতন কমিশন তাদের কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। সচিবালয় সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং চলতি মাসের মধ্যেই তা সরকারের কাছে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য আলাদা দুটি প্রতিবেদন তৈরির কাজও এখনো চলছে।
দীর্ঘ ১০-১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন। এই অবস্থায় তারা আগামী শুক্রবার সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, আন্দোলনের চেয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক। তবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি থাকা এবং বিশাল আর্থিক প্রভাবের কারণে বর্তমান সরকারের পক্ষে সম্পূর্ণ পে-স্কেল বাস্তবায়ন করা কঠিন। অর্থনীতিবিদরা মনে করছেন, সময়ের সীমার কারণে সরকার হয়তো শুধুমাত্র একটি ফ্রেমওয়ার্ক বা রূপরেখা তৈরি করে দিতে পারবে, যা পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।
ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শীঘ্রই একটি নির্দিষ্ট দিনে তিনি পে-কমিশনের অগ্রগতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেবেন। এতে নতুন বেতন কাঠামোর রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে