
সিনিয়ার রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রচলিত বার্ষিক বেতন বৃদ্ধির ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় বেতনকাঠামোতে শুধু চাকরির গ্রেড নয়, একজন কর্মচারীর আয়, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব এবং বাস্তব চাহিদাকেও গুরুত্ব দিয়ে নতুন ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বহু বছর ধরে সব গ্রেডে প্রায় একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার যে প্রচলিত পদ্ধতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আরও বাস্তবসম্মত ও বৈষম্যহীন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় তুলনামূলকভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বেশি সুবিধা পাবেন। বিশেষ করে যাদের আয় তুলনামূলক কম এবং যাদের ওপর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ বেশি, তাদের জন্য ইনক্রিমেন্ট ও অন্যান্য আর্থিক সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
এদিকে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত চূড়ান্ত করার প্রক্রিয়াও জোরদার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে অর্থ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের সব গ্রেডেই গড়ে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়। তবে নতুন খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেডের বার্ষিক ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন ইনক্রিমেন্ট নীতিমালার ভিত্তি হিসেবে সরকারের পরিচালিত একটি বৃহৎ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জরিপে অংশ নেন ১ লাখ ৬৭ হাজার ৫০০ সরকারি চাকরিজীবী, ৬১ হাজার ৫০০ সাধারণ নাগরিক এবং দেশের ৩ হাজার ৫১৩টি প্রতিষ্ঠানের প্রধান।
জরিপের ফলাফলে দেখা গেছে, বর্তমান ইনক্রিমেন্ট ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন মাত্র ৫ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী। বিপরীতে ৫০ দশমিক ৪৩ শতাংশ উত্তরদাতা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক বেতন বৃদ্ধি নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। এছাড়া ৩১ দশমিক ৫৪ শতাংশ অংশগ্রহণকারী জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি করে ইনক্রিমেন্ট নির্ধারণের সুপারিশ করেছেন। একই সঙ্গে ৭৯ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হওয়া উচিত।
গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বিচার বিভাগ-সংশ্লিষ্ট কয়েকটি কারিগরি বিষয় নিষ্পত্তির পর অর্থমন্ত্রীর সম্মতি নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।
নতুন বেতনকাঠামো প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘জীবনযাত্রার মান জরিপ-২০২৫’-এর তথ্যও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ওই জরিপ অনুযায়ী দেশে একটি পরিবারের গড় মাসিক ব্যয় বর্তমানে ৩৫ হাজার ৩১১ টাকা। সিটি করপোরেশন এলাকায় এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৭৮ টাকা। আবার ছয় সদস্যের একটি পরিবারের মাসিক গড় ব্যয় ৬৬ হাজার ২৫৩ টাকা পর্যন্ত পৌঁছেছে। এসব তথ্যের ভিত্তিতেই নতুন বেতন কাঠামোকে আরও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে সচিব কমিটি প্রথম গ্রেডের মূল বেতন দেড় লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৭ দশমিক ৫ রাখার বিষয়টি নিয়ে আলোচনা করছে। বর্তমানে এই অনুপাত ১:৯ দশমিক ৪।
বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারী বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে মাসে প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা পান। নতুন বেতনকাঠামো কার্যকর হলে সেই পরিমাণ বেড়ে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকায় পৌঁছাতে পারে। একই সঙ্গে বিভিন্ন গ্রেডে ভাতা বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকিভাতার মতো সুবিধার ক্ষেত্রে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ইনক্রিমেন্ট কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন ব্যবস্থায় দীর্ঘদিনের একটি বড় পরিবর্তনের সূচনা হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভারসাম্যপূর্ণ ও যুগোপযোগী বেতন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১৫ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও এসেছে দামের পরিবর্তন। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে। শুক্রবার (১০ জুলাই) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (১১ জুলাই) থেকে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
১৬ ঘণ্টা আগে

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১ দিন আগে

টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ দিন আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারের আর্থিক সক্ষমতা, প্রয়োজনীয় অর্থের উৎস এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন ঋণ কর্মসূচির অনুমোদনের আগে সংস্থাটি জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে এই বিপুল অতিরিক্ত ব্যয় বহন করবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১ দিন আগে

দুই দফা টানা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
১ দিন আগে