ইনক্রিমেন্ট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে হচ্ছে কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলেছে। নতুন এই বেতন কাঠামোতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং বিশেষ ভাতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যেখানে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন।
১৬ জুলাই ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

পে স্কেল: হিসাব মেলাতে বিশাল হিমশিম, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১০ জুলাই ২০২৬, ১৫:৩৯ | বিস্তারিত

নতুন পে-স্কেলে বদলে যাচ্ছে নিয়ম, বাড়ছে যেসব সুবিধা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রচলিত বার্ষিক বেতন বৃদ্ধির ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় বেতনকাঠামোতে শুধু চাকরির গ্রেড নয়, একজন কর্মচারীর আয়, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব এবং বাস্তব চাহিদাকেও গুরুত্ব দিয়ে নতুন ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বহু বছর ধরে সব গ্রেডে প্রায় একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার যে প্রচলিত পদ্ধতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আরও বাস্তবসম্মত ও বৈষম্যহীন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
৮ জুলাই ২০২৬, ২২:১৭ | বিস্তারিত

নবম পে স্কেলে গ্রেডভেদে বেতন বাড়বে যে হারে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রক্রিয়া গত ১ জুলাই থেকে শুরু হলেও এখনো এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তবে এরই মধ্যে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে সব গ্রেডে গড়ে ৫ শতাংশ হারে
৬ জুলাই ২০২৬, ২২:৪১ | বিস্তারিত

মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর: যত টাকা বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়া কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতেই অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাব চূড়ান্ত করেছে। এবারের বড় চমক—নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে ভাতা নির্ধারণ। গ্রেডভিত্তিক ভাতার হার প্রস্তাব অনুযায়ী মূল বেতনের ওপর ভিত্তি করে তিন ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হবে— ১১ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০ শতাংশ ১ থেকে ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৯ | বিস্তারিত
