অর্থ মন্ত্রণালয় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেল নিয়ে অপেক্ষার অবসান কি এবার? সরকারি সূত্রে মিলল বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ বিভাগের প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার সম্মতি মিললে প্রজ্ঞাপন জারি করা হবে এবং আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
৩১ জুলাই ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

পে স্কেল: হিসাব মেলাতে বিশাল হিমশিম, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১০ জুলাই ২০২৬, ১৫:৩৯ | বিস্তারিত

নতুন পে-স্কেলে বদলে যাচ্ছে নিয়ম, বাড়ছে যেসব সুবিধা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রচলিত বার্ষিক বেতন বৃদ্ধির ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় বেতনকাঠামোতে শুধু চাকরির গ্রেড নয়, একজন কর্মচারীর আয়, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব এবং বাস্তব চাহিদাকেও গুরুত্ব দিয়ে নতুন ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বহু বছর ধরে সব গ্রেডে প্রায় একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার যে প্রচলিত পদ্ধতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আরও বাস্তবসম্মত ও বৈষম্যহীন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
৮ জুলাই ২০২৬, ২২:১৭ | বিস্তারিত

নবম পে-স্কেলে যত বাড়তে পারে বেতন, নতুন তথ্য ঘিরে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পে-কমিশনের সুপারিশ অনুযায়ী পুরোপুরি বেতন বৃদ্ধি নাও হতে পারে বলে আভাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৯ মে ২০২৬, ১৬:০০ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল: সর্বশেষ যা জানা গেল-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার পরেও নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নে এখন নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বাস্তবায়নের পথে তিনটি প্রধান বাধা ১. অর্থ উপদেষ্টার সতর্কবার্তা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, নতুন পে স্কেল প্রবর্তন একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এর সঙ্গে দেশের আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক সংস্কারের গভীর সম্পর্ক রয়েছে। তাই সিদ্ধান্তটি হয়তো ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ | বিস্তারিত
