Government Pension ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নতুন পে-স্কেলে কার পেনশন কতো বাড়ছে? দেখুন বৃদ্ধির হার
নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছে সরকার। নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেলের আওতায় কম পেনশন পাওয়া পুরোনো অবসরপ্রাপ্তদের সুবিধা বাড়াতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

নতুন পেনশনে বড় সুখবর, জেনে নিন কার বাড়ল কত?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৪৫ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় পরিবর্তন, সর্বোচ্চ বাড়ছে কত শতাংশ?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের আর্থিক চাপ কমাতে তাদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এই সুবিধা সব পেনশনভোগীর জন্য একই হারে প্রযোজ্য হবে না। বর্তমানে কে কত টাকা নিট পেনশন পাচ্ছেন, সেই অঙ্কের ওপর ভিত্তি করে ধাপে ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ | বিস্তারিত

পেনশনধারীদের বড় স্বস্তি, কার বাড়বে কত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বড় ধরনের স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এই বৃদ্ধি সবার জন্য একই হারে কার্যকর হবে না। বর্তমানে কে কত টাকা নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি পৃথক স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ | বিস্তারিত

পেনশন স্কিম: নিবন্ধিত হলেন যত লাখ!
নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন পেনশন স্কিমকে দেশের ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নিবন্ধিত হয়েছেন। এসব স্কিমে জমা হয়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লাখ টাকা এবং মুনাফাসহ মোট বিনিয়োগের পরিমাণ পৌঁছেছে ২৭৯ কোটি ৭৪ লাখ টাকায়।
১২ মে ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

নতুন জাতীয় বেতন কাঠামো: প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি-দাওয়ার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির ইঙ্গিত মিলেছে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেডে নতুন বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে দেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে আসবে যুগান্তকারী পরিবর্তন। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

নতুন পে স্কেলে বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের আর্থিক স্বস্তির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতন ধাপ থাকবে মোট ২০টি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় ...
২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত
