
রিপোর্টার

সর্বজনীন পেনশন স্কিমকে দেশের ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নিবন্ধিত হয়েছেন। এসব স্কিমে জমা হয়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লাখ টাকা এবং মুনাফাসহ মোট বিনিয়োগের পরিমাণ পৌঁছেছে ২৭৯ কোটি ৭৪ লাখ টাকায়।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, স্কিম চালুর প্রথম বছরে নিবন্ধনের হার আশাব্যঞ্জক হলেও পরবর্তী সময়ে সেই গতি অনেকটাই কমে গেছে। প্রথম বছরে প্রায় পৌনে চার লাখ মানুষ যুক্ত হলেও পরের ২০ মাসে নিবন্ধন বেড়েছে মাত্র পাঁচ হাজারের মতো। এতে স্কিম নিয়ে মানুষের আগ্রহ বাড়াতে নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বজনীন পেনশন স্কিমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশ নেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জানানো হয়, দেশের প্রায় ৮৫ শতাংশ শ্রমশক্তি এখনও অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। পাশাপাশি বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে নির্ভরশীলতার হার ৯ দশমিক ৪ শতাংশ হলেও ২০৫০ সালে তা ২৪ শতাংশ এবং ২০৭৫ সালে ৪৮ শতাংশে পৌঁছাতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা কাঠামো হিসেবে সর্বজনীন পেনশন স্কিমকে আরও কার্যকর ও বিস্তৃত করার ওপর জোর দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের প্রতিটি থেকে অন্তত একজন সদস্যকে পেনশন স্কিমের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্কিমকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে শরিয়াহভিত্তিক পেনশন ব্যবস্থা চালু, নমিনিদের জন্য আজীবন পেনশন সুবিধা এবং আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
সভায় আরও জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংক সর্বজনীন পেনশন ব্যবস্থা শক্তিশালী করতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহজশর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া দেশের ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও চাঁদা জমার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া এই উদ্যোগ সফল হবে না। তাই প্রচার কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষ জনবল নিয়োগে গুরুত্ব দিতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
১ ঘণ্টা আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
২ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
২ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
১৪ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৫ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
১৫ ঘণ্টা আগে