Finance Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি, ঋণ সহায়তাও বাড়াচ্ছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতির জন্য বড় এক ইতিবাচক বার্তা এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার দিক থেকে। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। পাশাপাশি দেশটির জন্য বার্ষিক ঋণসহায়তার পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদদের মতে, এই সহায়তা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি সামগ্রিক উন্নয়ন অগ্রগতিকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
২৫ মে ২০২৬, ১৭:৪০ | বিস্তারিত

নতুন পে স্কেলে বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের আর্থিক স্বস্তির সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিভিন্ন ধাপে বেতন বাড়তে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতন ধাপ থাকবে মোট ২০টি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২১ সদস্যের জাতীয় ...
২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত
